Friday, April 3, 2026

নির্দল প্রার্থীর ব্যাগে বো.মা! দু’পক্ষের সংঘর্ষে মৃ.ত ১

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের সকাল থেকেই বিক্ষিপ্তভাবে কিছু অশান্তির ঘটনা ঘটেছে। যদিও পুলিশ প্রশাসনের তরফে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। উত্তর ২৪ পরগনার বারাসাত-১ ব্লকের কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন করা হয়েছে। তবে অভিযোগ মহিলা ওই নির্দল প্রার্থীর ব্যাগে প্রথমে বোমা উদ্ধার হয়। তারপরই মারধর করা হয়।

অভিযোগ, গতকাল রাতে নির্দল সমর্থকরা ক্যাম্পে বসে থাকাকালীন বাঁশ, লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। নিহতের পরিবার জানিয়েছে, লাগাতার তাঁর উপর হুমকি আসছিল। শুক্রবার রাতে তাঁকে তৃণমূল প্রার্থীরা মারধর করে বলে অভিযোগ। গভীর রাতেই তাকে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন নির্দল প্রার্থীর সমর্থকরা। টায়ার জ্বালিয়ে চলছে প্রতিবাদ। টাকি রোড অবরুদ্ধ করে বিক্ষোভ চলছে রাত থেকেই। আজ, সকালেও এলাকার পরিস্থিতি থমথমে। বিশাল পুলিশবাহিনী এলাকা ঘিরে রেখেছে।

আরও পড়ুন:অ.শান্ত দিনহাটা, পোলিং এজেন্টকে পিটিয়ে খু.ন!

 

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...