Friday, April 3, 2026

আরামবাগে বো.মাবাজিতে জ.খম তৃণমূল নেতার ছেলে, তারকেশ্বরে প্রার্থীর মেয়ের মাথায় গু.লি

Date:

Share post:

ভোটের আগের রাতে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। নির্দল প্রার্থীর ছেলেকে লক্ষ্য করে চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও, মাথায় গুলি লাগল তাঁর মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে। নির্দল প্রার্থীর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে একটি বুলেট ও একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আতঙ্কিত তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের টিপনা এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন:বেলডাঙায় বিরোধী মদতপুষ্ট দু.ষ্কৃতীদের হাতে খু,ন তৃণমূলকর্মী
পুলিশ সূত্রের খবর, নির্দল প্রার্থীর নাম পিন্টু সিং। ১৪৬ নম্বর গ্রাম সংসদের প্রার্থী তিনি।নির্দল প্রার্থীর অভিযোগ, শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়ে পরিবারের সবাইকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করে। তিনি বলেন, “আমার ছেলে শ্রীমন্ত সিংকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় দুষ্কৃতীরা। ছেলের গুলি লাগেনি। এরপর আমার মেয়ে চন্দনাকে লক্ষ্য করে গুলি চালায় ওরা। ওর মাথায় গুলি লাগে।” আশঙ্কাজনক অবস্থায় চন্দনাকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, শনিবার ভোটপর্বের শুরুতেই আরামবাগের আড়ান্ডি এলাকায় বোমাবাজিতে জখম হলেন তৃণমূল নেতার ছেলে। তাঁর চোখে আঘাত লেগেছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় জামির হোসেন নামে ওই যুবককে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমুল নেতা স্বপন নন্দীর অভিযোগ এখানে নির্দলের লোকজন তাণ্ডব করছে। তিনি বলেন, “ওরাই বোমাবাজি করছে। গুলি করছে। তাতেই আমাদের এক নেতার ছেলে জখম হয়েছেন।”
এদিকে, আরামবাগের আড়ান্ডি ১ নম্বর অঞ্চলের সাতমাসায় নির্দল প্রার্থীর এজেন্টকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। আক্রান্ত যুবক কায়েমউদ্দিন মল্লিকের পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। দক্ষিণ নারায়ণপুর হাসপাতাল থেকে তাঁকে আরামবাগ হাসপাতালে পাঠানো হয়।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...