Monday, June 22, 2026

বেলডাঙায় বিরোধী মদতপুষ্ট দু.ষ্কৃতীদের হাতে খু,ন তৃণমূলকর্মী

Date:

Share post:

রাত পোহালেই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। তার আগের দিন রাতে বিরোধী মদতপুষ্ট দুষ্কৃতীদের হাতে খুন হলেন বেলডাঙা থানার কাপাস ডাঙা এলাকার তৃণমুল কর্মী বাবর আলী। জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় কাপাস ডাঙা গ্রামের ষষ্টিতলা এলাকার নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন বাবর আলী। হঠাৎ কয়েকজন দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয় ও ওই তৃণমূলকর্মীকে হাসুয়া দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বাবর। পরিবারের লোক তাকে উদ্ধার করে প্রথমে বেলডাঙ্গা ব্লক হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শুক্রবার রাত্রি সাড়ে দশটা নাগাদ হাসপাতাতে প্রাণ হারান ওই তৃণমূলকর্মী। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে বলে অভিযোগ শাসক দলের।

অন্যদিকে ভোটের আগের রাতে দিনহাটায় গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী। অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে কংগ্রেস। যদিও কংগ্রেসের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

আরও পড়ুন- পঞ্চায়েতে ভোট উৎসবের কাউন্টডাউন শুরু! প্রস্তুত কমিশন, সতর্ক পুলিশ

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...