Monday, April 27, 2026

মস্তিষ্কে রক্তক্ষরণ, আই.সিইউতে কিংবদন্তি গোলরক্ষক ফন ডার সার

Date:

Share post:

ক্রোয়েশিয়ায় পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন নেদারল্যান্ডস, আয়াক্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি গোলরক্ষক এডউইন ফন ডার সার। সেখানে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, ৫২ বছর বয়সী ফন ডার সারের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আয়াক্সের বিবৃতিতে বলা হয়েছে, ‘এডউইন ফন ডার সারের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তিনি এখন আইসিইউতে আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।’ ২০০৯ সালে ফন ডার সারের স্ত্রী অ্যানমেরিও স্ট্রোকের শিকার হয়েছিলেন। পরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এর দুই বছর পর ২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন ফন ডার সার। ম্যানচেস্টারের ক্লাবটিতে ছয় বছরের কেরিয়ারে চারবার প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।

তবে তাঁর উত্থান হয়েছিল আয়াক্সে থাকাকালে। ১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৯ বছরের কেরিয়ারে ডাচ ক্লাবটির হয়ে চারবার দেশের শীর্ষ লিগ জেতার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগও জিতেছিলেন। টানা চারবার নেদারল্যান্ডসের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন ফন ডার সার। আয়াক্স ও ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার মাঝে জুভেন্টাসে দুই মরসুম এবং ফুলহামে চার মরসুম কাটিয়েছেন নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ (১৩০) ম্যাচ খেলা এই কিংবদন্তি।

স্ত্রী অ্যানমেরি স্ট্রোকের শিকার হওয়ার পর নিজের ফাউন্ডেশনের মাধ্যমে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত মারাত্মক সমস্যায় ভোগা মানুষদের চিকিৎসায় সাহায্য করে আসছিলেন ফন ডার সার। এখন নিজেই এই রোগের শিকার হলেন। ইউনাইটেড ছাড়ার পরের বছর ২০১২ সালে আয়াক্সের বোর্ডে যোগ দিয়ে ২০১৬ সালে ক্লাবের প্রধান নির্বাহীর দায়িত্ব পেয়েছিলেন।গত মে মাসে ক্লাবের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে এই পদ থেকে সরে দাঁড়ান। ডাচ লিগে তৃতীয় এবং ২০০৯ সালের পর এই প্রথমবারের মতো আয়াক্স চ্যাম্পিয়নস লিগে উঠতে ব্যর্থ হওয়ার পর দায়িত্ব ছাড়েন তিনি।

 

Related articles

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...