Sunday, June 7, 2026

বল ভেবে বো.মা নিয়ে খেলতে গিয়ে গুরুতর জ.খম দুই শিশু

Date:

Share post:

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়েছিল দুই শিশু। আর তাতেই বিপত্তি। বিস্ফোরণে গুরুতর জখম হল ওই দুই শিশু। শনিবারের এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরের ছোঁয়ানি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে।কিন্তু পরিস্থিতি গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়।স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে ছোঁয়ানি এলাকায় বিস্ফোরণে জখম হয় দুই শিশু।  রাস্তার ধারে বোমা পড়েছিল। সেই বোমাকে বল ভেবে খেলতে গিয়ে জখম হয় ওই দুই শিশু। তারা সম্পর্কে ভাই এবং বোন। তাদের জখম অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় জিরানগাছা হাসপাতালে। পরে তাদের স্থানান্তরিত করা হয় কলকাতায়।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, শুক্রবার ছোঁয়ানি এলাকায় দুষ্কৃতীদের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর মধ্যে বোমাবাজি হয়। সেই বোমার বেশ কয়েকটি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এলাকায়। শনিবার সকালে বাড়ির কাছে বেরিয়ে ভাই এবং বোন সেই বোমাকেই বল ভেবে খেলতে শুরু করেছিল।হঠাৎই ঘটে বিস্ফোরণ।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...