Friday, June 26, 2026

 হার নিশ্চিত জেনে, হতাশায় বিরোধীরা নাটক করছে: কুণাল

Date:

Share post:

গ্রাম-বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই আছে।শনিবার তৃণমূলের পক্ষেই ভোট পড়েছে।আসলে নিশ্চিত হার বুঝতে পেরে হতাশায় বিরোধীরা একাধিক জায়গায় প্রশাসনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।কে ছিল না সেই দলে? বিজেপি, বাম, কংগ্রেস, আইএসএফ কেউ বাদ যায়নি।রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্পষ্ট জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

তিনি এদিন বলেন,৬১ হাজার বুথের মধ্যে মাত্র ৭-৮টি বুথে গন্ডগোল হয়েছে।মানুষ অবাধে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে।আর যাঁরা ভোটে পিছিয়ে পড়েছেন, হালে পানি না পেয়ে তাঁরাই ব্যালট বক্স নিয়ে দৌড় দিয়েছেন। গদ্দার অধিকারী উস্কানি দিয়ে বলেছিল পুকুরে ব্যালট বক্স ফেলে দিতে। অনেক জায়গায় বিজেপি তা করেওছে। অমিত শাহের কাছে আমরা কৈফিয়ত চাইছি, মণিপুর রাজ্য এতদিন ধরে জ্বলছে। সেটা নিয়ে কী করছেন? বাংলা নয়, মণিপুর নিয়ে মাথা ঘামান।

কুণাল এদিনও দাবি করেন, এই ভোটে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই বেশি মারা গিয়েছেন। বাহিনী মোতায়েন করা নিয়েও মিথ্যাচারের জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র। তাঁর কথায়, বিএসএফ নানারকম ছুতো বার করছে। যত বাহিনী কমিশন চেয়েছিল তা দেওয়া হয়নি। ওদের কাছে রিজার্ভ ফোর্স নেই, এটা বিশ্বাসযোগ্য! দেশের সীমান্ত সুরক্ষিত করা যাদের কাজ, সেই বাহিনীকে কেন সীমান্ত থেকে আনা হল? সেই প্রশ্নও তোলেন তিনি।

বরং তাঁর কটাক্ষ, বাহিনীকে এত ভালভাবে ব্যবহার হয়েছে যে জওয়ানরা বুথে বুথে ঘুরে বলে বেরিয়েছে বিজেপিকে ভোট দিন। কিছু কিছু দল এমনভাবে বিক্ষোভ দেখাচ্ছে, আর সেখানে যা ভাষা ব্যবহার করা হচ্ছে, এর জবাব বিজেপিকে দিতে হবে। কুৎসিত ভাষার খেসারত দিতে হবে, বাছাই করা বিজেপি নেতাদের গুনে গুনে সব ফেরত দেওয়া হবে। ২০১১ সালে রবীন্দ্রসংগীত বাজানো হয়েছিল বলে এমন নয় যে ইউটিউবে ডিজে রিমিক্স পাওয়া যায় না। সাফ কথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।

তিনি সাফ জানান, মুর্শিদাবাদে গণ্ডগোলের জন্য দায়ী অধীর চৌধুরী। কুণালের কথায়, নাচতে না জানলে উঠোন বাঁকা। মুর্শিদাবাদে কংগ্রেস ও অধীর চৌধুরীর কী ট্র্যাক রেকর্ড তা সকলেই জানেন। এরা হারবে তাই সেদিক থেকে নজর ঘোরাতে বিজেপির উসকানিতে গন্ডগোল করছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে অনেক জায়গায় পুনর্নির্বাচন চাওয়া হয়েছে।কমিশন কোন সিদ্ধান্ত নেবে তা আজই জানা যাবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...