Friday, June 26, 2026

জালে পর্যাপ্ত ইলিশ, জেলেদের মুখে চওড়া হাসি

Date:

Share post:

দু-মাস বন্ধ থাকার পর ১৫ জুন ইলিশ ধরার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। ওই দিন গভীর রাতেই পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকার অন্তত আড়াই হাজার ট্রলারে করে জেলেরা ইলিশ ধরতে সমুদ্রে পাড়ি জমান।সেই ট্রলারগুলির অধিকাংশই ফিরে এসেছে। ট্রলারগুলো ফিরে আসার পর দেখা গিয়েছে, এবার ইলিশ ধরার হার আগের বছরগুলোর চেয়ে বেশি। এতে জেলেদের মুখে চওড়া হাসি।

গত চার দিনে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর, বকখালি, পাথরপ্রতিমা, ডায়মন্ড হারবার এলাকার মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। আর তা বিক্রিও হচ্ছে ডায়মন্ড হারবারের নগেন্দ্র পাইকারি বাজারে। সেখান থেকে তা চলে যাচ্ছে কলকাতা, হাওড়ার পাইকারি বাজারে।পরপর চার বছর জেলেরা ইলিশ না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।

তথ্য বলছে, শনিবার ডায়মন্ড হারবারের নগেন্দ্র পাইকারি বাজারে ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। আর ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হয়েছে ৯০০ থেকে ১০০০ টাকায়। তবে এক কেজি ওজনের ইলিশ কিনতে হচ্ছে দেড় হাজার টাকায়।এবার আবহাওয়া অনুকূলে থাকায় ইলিশ ভালো মিলছে বলে মনে করছেন জেলেরা।ফ্রেজারগঞ্জের মৎস্য আড়তের ইলিশ ব্যবসায়ীরা জানিয়েছেন,‘আমরা অপেক্ষা করছি আরও বেশি পরিমাণ ইলিশ ধরার জন্য। আমরা আশা করছি, এবার আমাদের জালে প্রচুর ইলিশ উঠবে।’

কলকাতা ফিশ ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস বলেছেন, ‘সাধারণত শ্রাবণ মাসেই বেশি ইলিশ ধরা পড়ে। কিন্তু এবার আষাঢ় মাসে ইলিশ ধরা পড়ায় আমরা দারুণ আশাবাদী। সত্যিই হয়তো এবার আমাদের ইলিশের খরা কেটে যাওয়ার পথ খুলে যাবে।’  কাকদ্বীপ মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক বিজন মাইতি বলেছেন, এই রাজ্যের ইলিশ ধরার কাজে নিয়োজিত রয়েছে ১১ হাজার ট্রলার।

রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ছাড়াও পূর্ব মেদিনীপুরের দিঘা, শঙ্করপুর, তাজপুর এবং উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার সমুদ্র উপকূলের কয়েক’শ জেলেও ট্রলার নিয়ে সমুদ্রে নেমেছেন ইলিশ ধরতে। যা পরিস্থিতি, তাতে চলতি সপ্তাহে রূপোলি শস্যের দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে আসতে চলেছে।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...