Tuesday, April 7, 2026

বাহিনী নিয়ে মিথ্যাচার কেন্দ্রের! BSF-র দাবি উড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে পাল্টা তো.প কমিশনের

Date:

Share post:

শনিবার নির্বিঘ্নেই শেষ হয়েছে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। যেসব বুথে অশান্তি হয়েছে, সেখানে কোথাও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের (Cenrtal Force) বিশেষভাবে দেখতে পাওয়া যায়নি। আর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে যথেষ্ট সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল বিএসএফ ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে। এমন আবহেই রবিবার তৃণমূলের (TMC) তরফে প্রশ্ন তোলা হয়, শনিবারের নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই মারা গিয়েছেন। পাশাপাশি বাহিনী মোতায়েন নিয়েও মিথ্যাচারের জবাব দিয়ে তৃণমূল সাফ জানায়, বিএসএফ (BSF) ঠিক সময় বাহিনী পাঠাতে না পেরে নানারকম ছুতো বার করছে। যত বাহিনী কমিশন চেয়েছিল তা দেওয়া হয়নি। বিএসএফ-র কাছে রিজার্ভ ফোর্স (Reserve Force) নেই, এটা কখনোই বিশ্বাসযোগ্য হতে পারে না। দেশের সীমান্ত সুরক্ষিত করা যাদের কাজ, সেই বাহিনীকে কেন সীমান্ত থেকে আনা হল? সেই প্রশ্নও রাজ্যের শাসক দলের তরফে।

তবে রাজ্য নির্বাচন কমিশনের তরফে একাধিকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একাধিকবার চিঠি চালাচালি করলেও আখেরে লাভের লাভ কিছুই হয়নি। উল্টে নির্বাচনের দিনও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। লে, অরুণাচলের মতো জায়গা থেকে জওয়ানদের তড়িঘড়ি উড়িয়ে আনার পরও সঠিক বুথে মোতায়েন করা সম্ভব হয়নি। আর এসবের পর বিএসএফ-র উচ্চপদস্থ আধিকারিকদের সাফাই, তাঁরা স্পর্শকাতর বুথের তালিকা নাকি ঠিকমতোই পায়নি বলেই ঠিকমতো জওয়ান মোতায়েন করা যায়নি।
রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাফ জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীকে একাধিকবার রাজ্যে পা রাখার পর জেলার নোডাল অফিসারদের যোগাযোগ করে স্পর্শকাতর বুথের তালিকা নিয়ে নিতে বলা হয়। কিন্তু সময়ের অভাবে তাঁরা সেই কাজ করতে পারেননি উল্টে কমিশনের নির্দেশ মতো ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে অনেক দেরিতে। এর পিছনে যে কমিশনের কোনও দায় নেই তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ভারতের, অর্ধশতরান হরমনপ্রীতের

 

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...