Tuesday, June 23, 2026

OTTতে এসআরকে ম্যাজিক, মুক্তির আগেই রেকর্ড ‘ডাঙ্কি’র!

Date:

Share post:

বছরের শুরু থেকেই বেশ খোশমেজাজে বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। ২৫ জানুয়ারি মুক্তি পায় ‘ পাঠান’ (Pathan)। এক হাজার কোটির সাফল্যের পরে আলোচনার শিরোনামে বলি কিং। সেপ্টেম্বরেই মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’ (Jawan)। আর বছরের শেষে আসছে শাহরুখ খান (Shahrukh Khan) এবং পরিচালক রাজকুমার হিরানির (Rajkumar Hirani) প্রথম যুগলবন্দি ‘ ডাঙ্কি’ (Dunki)। ‘থ্রিইডিয়টস’, ‘পিকে’ তৈরি করেছে যে টিম তাঁদের সঙ্গে কাজ করার আগ্রহ আগেই প্রকাশ করেছিলেন শাহরুখ। সেই স্বপ্ন যে সত্যি হচ্ছে তাতে খুশি অনুরাগীরা। কিন্তু সিনেমা মুক্তির আগেই রেকর্ড গড়ে ফেলল ‘ ডাঙ্কি’ (Dunki)। মুক্তির মাস ছয় আগে রেকর্ড অঙ্কের বিনিময়ে বিক্রি হয়ে গেল ডাঙ্কি-র ওটিটি স্বত্ব (OTT Rights)। বলিউড সূত্রে জানা যাচ্ছে,প্রায় ১৫৫ কোটির বিনিময়ে ছবির ওটিটি স্বত্ব কিনেছে ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা (Jio Cinema)।

মুক্তির আগেই মেগা চমক! ক্রিসমাসের প্রাক্কালে ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাজকুমার হিরানি ও শাহরুখ খান জুটির ম্যাজিক। কাশ্মীরে ছবির শুটিং হয়েছে যেখানে SRK- এর সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু (Tapsee Pannu)।রয়েছেন বলিউডের দুই বলিষ্ঠ অভিনেতা সতীশ শাহ(Satish Shah) এবং বোমান ইরানি(Boman Irani)। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল (Vicky Kaushal) এবং জিম সার্ভ (Jim Sarbh)। জওয়ান মুক্তির পরপরই আসতে পারে ডাঙ্কি-র প্রথম টিজার। আমেরিকা-কানাডা অবৈধ যাতায়াতের ডাঙ্কি ফ্লাইট প্রসঙ্গই এই ছবির প্রেক্ষাপট। সিনেমা মুক্তির কতদিন পর OTT-তে এই ছবি দেখা যাবে, সেটা পরিষ্কার নয়।

 

 

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...