Saturday, April 4, 2026

মেসির ছবি আঁকছেন বেকহ‍্যাম, লিওকে স্বাগত জানাতে তৈরি মায়ামি

Date:

Share post:

পিএসজি ছেড়ে সদ‍্য ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই প্রশ্ন ওঠে কবে ইন্টার মায়ামির জার্সিতে আত্মপ্রকাশ করবেন আর্জেন্তাইন সুপারস্টার। আর সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ জুলাই আনুষ্ঠানিক ভাবে ইন্টার মায়ামির নতুন ফুটবলার হিসাবে সমর্থকদের সামনে মেসিকে আনতে চলেছে ইন্টার মায়ামি কতৃপক্ষ। আর সেই কারণেই মায়ামিতে সাজ সাজ রব। বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনার অধিনায়ককে স্বাগত জানাতে তৈরি মায়ামি। চলছে বিশেষ প্রস্তুতি। আর ক্লাবের এই বিশেষ প্রস্তুতিতে হাত লাগালেন দলের অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম। যেই ছবি পোস্ট করেছেন বেকহ‍্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ‍্যাম।

বর্তমানে বেকহ্যাম মেজর সকার লিগের ফুটবল ক্লাব ইন্টার মায়ামির অন্যতম মালিক। আর তাঁর দলেই আসছেন সদ্য বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। মেসি তাঁর দলে যোগ দেওয়ার আগেই বেকহ্যাম এক আজব ঘটনা ঘটালেন। দেখা গেল মায়ামির এক দেওয়ালে মেসির ছবি আঁকছেন তিনি। সেই ছবি পোস্ট করেন বেকহ‍্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ‍্যাম।

এদিন বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে শিল্পীরা ক্রেনে চড়ে মেসির বিশালাকার হাসি মুখের ছবির দাঁতের অংশ রং করছেন। সেই কাজের হাত লাগিয়েছেন বেকহ্যাম নিজে। রং ও করছেন তিনি। আর সেই ছবির নিচে ভিক্টোরিয়া লেখেন , “কয়েক দিন আগে আমরা মায়ামিতে এসেছি। আমার মনে হয় ডেভিড দারুণ একটা কাজ করেছে। এখানে এসেই কাজ শুরু করে দিয়েছে। দেখুন, মেসির ছবি কী বিশাল। এমনকী কোনও কাজ রয়েছে, যেটা ডেভিড করতে পারে না। রং করার জন্য ক্রেনেও উঠেছে। যে ব্যক্তি মেসির দাঁতে রং করছিলেন, সেটাই ডেভিড। আমি অভিভূত।”

 

View this post on Instagram

 

A post shared by Victoria Beckham (@victoriabeckham)

আরও পড়ুন:‘রোনাল্ডো-মেসির থেকেও আমি এগিয়ে’, বললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...