Friday, June 26, 2026

বিজেপির সঙ্গে অশুভ আঁতাত, আলিমুদ্দিনে তালা ঝোলালেন কমরেডরা

Date:

Share post:

নীতি-আদর্শ বিসর্জন দিয়ে শুধু তৃণমূল বিরোধিতার জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে সিপিএমের একাংশ।পঞ্চায়েত ভোটে বিজেপির সঙ্গে অশুভ জোট আরও প্রকাশ্যে চলে আসে। রাম-বাম জোট নিয়ে অনেক আগেই সরব হয়েছিল তৃণমূল। এবার পাড়ায় পাড়ায় ‘বিজেপির দালাল’ বলেও খোঁচা খাচ্ছেন আলিমুদ্দিনের কমরেডরা।

রাজ‌্য নেতৃত্বের উপর ক্ষোভ উগরে আলিমুদ্দিনে বিক্ষোভ দেখায় বেশকিছু সিপিএম কর্মী-সমর্থক। সূত্রের খবর, গত শুক্রবার এই ঘটনা ঘটেছে। সেখানে জেলার বেশ কিছু পরিচিত মুখও ছিল। ঘটনার ফলে অস্বস্তিতে পড়ে প্রথমে সদর দফতরে তালা লাগিয়ে দেওয়া হয়। কিন্তু তাতে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। ফলে ক্ষুব্ধদের মধ্যে কয়েকজনকে রাজ‌্য দপ্তরে ডেকে নেওয়া হয় তাঁদের কথা শুনে পরিস্থিতি বোঝানোর জন‌্য। তাতেও কোনও কাজ হয়নি বলে খবর।

আরও পড়ুন:রাজ্যসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...