Friday, June 5, 2026

নদিয়ায় তীব্র গরমে ভোট দিতে গিয়ে প্রৌঢ়ের মৃ.ত্যু

Date:

Share post:

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, এদিকে তীব্র গরম দক্ষিণের জেলাগুলিতে। ভোটের লাইনে ভোট দিতে গিয়ে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন ৫৫ বছরের এক প্রৌঢ়।তাঁর চোখে মুখে জল দেওয়া হলেও সেখানেই তাঁর মৃত্যু হয়। পুনর্নির্বাচনের দিনে ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের ১৬ নম্বর বুথে।

আরও পড়ুনঃপুনর্নির্বাচনের আগের রাতে রানিনগরে তৃণমূল কর্মীর মৃ.ত্যু

বছর পঞ্চান্নর নবদ্বীপ হালদার নামে ওই ভোটার নদিয়ার তেহট্টের সিসা হালদারপাড়ার বাসিন্দা। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ভোট দিতে যান তিনি। ভোটারদের লাইনে দাঁড়িয়ে নবদ্বীপবাবু অসুস্থ হয়ে পড়েন। আচমকাই জ্ঞান হারান তিনি। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকের প্রাথমিক অনুমান, তীব্র গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...