Friday, June 26, 2026

কানাডা ওপেন চ‍্যাম্পিয়ন লক্ষ‍্য

Date:

Share post:

কানাডা ওপেন চ‍্যাম্পিয়ন লক্ষ‍্য সেন। রবিবার রাতে ফাইনালে তিনি স্ট্রেট সেটে হারালেন লি শি ফেংকে। ম‍্যাচের ফলাফল ২১-১৮, ২১-২০। এই জয়ের ফলে কানাডা ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা জয় করলেন লক্ষ‍্য। ম্যাচটি জিততে লক্ষ্য-এর সময়ে লেগেছে মাত্র ৫০ মিনিট।

ম‍্যাচে প্রথম থেকেই দাপট দেখান লক্ষ‍্য। দ্বিতীয় সেটে চার গেম পয়েন্ট বাঁচিয়ে শিরোপা দখল করেন তিনি। এই ম্যাচের আগে ফেংয়ের বিরুদ্ধে সেনের জয়ের রেকর্ড ছিল ৪-২। কানাডা ওপেনে নিজের ফর্ম বজায় রেখেছেন লক্ষ‍্য। শিরোপা জয়ের এই যাত্রায় লক্ষ্য দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম র‌্যাঙ্কের খেলোয়াড়দের পরাজিত করেছিলেন। সেমিফাইনালেও, তিনি বিশ্বের ১১ নম্বর জাপানের কেন্টা নিশিমোতোকে বিরুদ্ধে স্ট্রেট গেমে জয় পান। লক্ষ‍্য জাপানের ১১তম র‌্যাঙ্কিং শাটলার কেন্টা নিশিমোতোকে ২১-১৭, ২১-১৪ হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। এই জয়ের পর লক্ষ্য সেন জানিয়েছেন আগামী দিনে এশিয়ান গেমস এবং অলিম্পিক্স থেকে দেশের জন্য পদক আনাই তাঁর একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ‍্যে কয়েদিনের মধ‍্যেই প্রস্তুতি শুরু করবেন তিনি।

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন ফুটবলার লুইস সুয়ারেজ

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...