Friday, June 26, 2026

নাম-প্রতীকের অধিকার কার? শিবসেনা উদ্ধব শিবিরের মামলা শুনবে শীর্ষ আদালত

Date:

Share post:

মারাঠা রাজনীতির টালমাটাল অবস্থা কাটছে না কিছুতেই। এনসিপির মধ্যেকার দ্বন্দ্বের মাঝেই এবার শিব সেনার নাম প্রতীকের অধিকারের লড়াইয়ে আশার আলো দেখছে উদ্ধব ঠাকরে(Uddhav Thakre) শিবির। গত ফেব্রুয়ারি মাসে শিবসেনার নাম ও প্রতীকের অধিকার একনাথ শিণ্ডে(Eknath Shinde) শিবিরকে দিয়েছিল নির্বাচন কমিশন। যার বিরুদ্ধে শীর্ষ আদালতের(Supreme Court) দ্বারস্থ হয় উদ্ধব শিবির। সেই মামলা শুনতে রাজি হল শীর্ষ আদালত। সোমবার শীর্ষ আদালত উদ্ধব শিবিরের আবেদন গ্রহণ করেছে। আগামী ৩১ জুলাই হবে এই মামলার শুনানি।

গত বছর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাঁরই সহকর্মী একনাথ শিণ্ডে। এরপর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসেন তিনি। এবং শিবসেনা দলকে নিজের বলে দাবি করে কমিশনের কাছে দলীয় প্রতীক ব্যবহারের অধিকার চান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শিণ্ডেকে সেই অধিকার দেয় নির্বাচন কমিশন। তবে কমিশনকে উদ্ধব জানায়, ‘শিণ্ডে নিজে দলত্যাগ করেছেন, তিনি কখনওই দলকে নিজের বলে দাবি করতে পারেন না।’

এই পরিস্থিতিতে গত অক্টোবরে দলের প্রতীক ‘তির-ধনুক’ ‘ফ্রিজ’ করে দেয় নির্বাচন কমিশন (Election Commission)। জানিয়ে দেয়, আসন্ন নির্বাচনগুলিতে উদ্ধব ঠাকরে বা একনাথ শিণ্ডে, কোনও শিবিরই দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। যদিও পরে কমিশনের সিদ্ধান্তে অস্বস্তিতে পড়ে উদ্ধব শিবির। এর বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন করেন উদ্ধব ঠাকরে। যদিও শিণ্ডে শিবিরে শিব সেনার অধিকাংশ বিধায়ক থাকায় এবং কমিশন সিদ্ধান্ত নিয়ে ফেলায় আদালত মামলা শুনবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও সোমবার মামলাটি তালিকাবদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। শুনানি হবে ৩১ জুলাই।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...