Tuesday, February 17, 2026

রোহিতের অধিনায়কত্বে হতাশ গাভাস্কর, দ্রাবিড়ের দায়বদ্ধতা নিয়েও তুললেন প্রশ্ন

Date:

Share post:

১২ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। এই মুহূর্তে সেই প্রস্তুতিতে টিম ইন্ডিয়া। তবে তার আগে ফের একবার ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়কে একহাত নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। বিরাট কোহলির পর যখন টিম ইন্ডিয়ার দায়িত্ব রোহিতের হাতে তুলে দেয় বিসিসিআই, তখন নতুন অধিনায়ককে নিয়ে অনেক আশা করেছিলেন গাভাস্কর। কিন্তু রোহিত অধিনায়ক হয়ে আসার পর টি-২০ বিশ্বকাপ কিংবা বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল, সবেতেই ব‍্যর্থ টিম ইন্ডিয়া। আর এখানেই রোহিতের অধিনায়কত্ব নিয়ে হতাশ গাভাস্কর। এক সাক্ষাৎকারে রোহিতের নেতৃত্বের সমালোচনা থেকে শুরু করে দলের কোচ দ্রাবিড়ের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” অনেক প্রত্যাশা ছিল রোহিতের থেকে। ভারতের মাটিতে খেলা একরকম, আর বিদেশে খেলা আর একরকম। বিদেশে হতাশ করেছে ভারত। আইপিএলে এত অভিজ্ঞতা, অধিনায়ক হিসাবে একশোর বেশি ম্যাচ জেতা ক্রিকেটারের অধীনে টি-২০ ফরম্যাটে ভারতের এই পারফরম্যান্স মেনে নেওয়া যায় না। আমি রোহিত-এর কাছ থেকে আরও বেশি আশা করছিলাম। ”

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের কৌশল নিয়েও প্রশ্ন তোলেন গাভাস্কর। তিনি জানতে চান কেন বিসিসিআই রোহিত-দ্রাবিড়ের কাছে ম‍্যাচ হারের প্রশ্ন তুলছেন না? এই নিয়ে গাভাস্কর বলেন,”কেন প্রথমে ফিল্ডিং করা হল WTC ফাইনালে? টসের সময় বলেছিল মেঘলা আকাশের কথা। কিন্তু খেলার কৌশলেই তো সমস্যা রয়েছে। ট্র্যাভিস হেডের শর্ট বলে সমস্যার কথা সবাই জানে। এমনকি ধারাভাষ্য দেওয়ার সময় রিকি পন্টিংও বলছিল ওকে বাউন্সার দিতে। আমাদের বোলাররা বাউন্সার দেওয়া শুরু করল হেডের রান ৮০ পেরিয়ে যাওয়ার পর। সবাই যা জানত, সেটা আমাদের ক্রিকেটাররা জানত না! বোর্ড এগুলো জানতে চাক রোহিতদের থেকে।”

আরও পড়ুন:চমক লাল-হলুদের, ইস্টবেঙ্গলে গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক : সূত্র

spot_img

Related articles

ডায়াবেটিক পেশেন্টকে চাকরি দেওয়া যাবে না কেন, রেলমন্ত্রিত্বেও মানবিক মমতা

রাজ্যজুড়ে এসআইআর আবহ আর বিধানসভা নির্বাচনের চর্চার মাঝে হঠাৎ করে সোমবার সন্ধ্যা থেকে আলোচনার শিরোনামে বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

নাবালক সন্তানের অগ্রাধিকার নিয়ে নজিরবিহীন পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের 

দাম্পত্যে বিচ্ছেদ, তারপর নাবালক সন্তানের দায়িত্ব যাবে কার কাছে? এতদিন ধরে চলে আসা চিরাচরিত নিয়ম নিয়ে বড় পর্যবেক্ষণ...

নজরে নবান্ন, আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মমতা

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly ssembly Election) যেকোনও সময় ঘোষণা হতে পারে, তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ তারেকের, নতুন মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে অ্যাপার্টমেন্ট

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh ) নিরঙ্কুশ জয় পাওয়ার পর প্রায় আড়াই দশক পর ফের মসনদে বসতে...