Friday, April 3, 2026

পুলিশের ফেসবুক পেজ হ্যাক, উদ্ধার তিন দিন পর

Date:

Share post:

বিধাননগর সিটি পুলিশের হ্যাক হওয়া ফেসবুক পেজ উদ্ধার হলো প্রায় তিন দিন পরে। শুক্রবার পেজটি হ্যাক করেছিল সাইবার প্রতারকরা। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ পেজটি রিকভার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি লিঙ্কে ক্লিক করতেই সাইবার অপরাধীদের কন্ট্রোলে চলে যায় পেজটি। যদিও বিধাননগর সিটি পুলিশের দাবি, ভাইরাস হানার জন্যই পেজটি কম্প্রোমাইজড হয়ে গিয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষের তরফে কোনও পেজের অ্যাডমিনের কাছে যে ভাবে লিঙ্ক পাঠিয়ে ইউজার নেম এবং সেশন আইডি চাওয়া হয়, ঠিক তেমনই একটি লিঙ্ক আসে গত শুক্রবার। বিধাননগর সিটি পুলিশের ফেসবুক পেজ যাঁরা দেখভাল করেন, তাঁদের মধ্যে কেউ ওই লিঙ্কে ক্লিক করেন। এর পর ইউজার নেম এবং সেশন আইডি-ও দিয়ে দেন তিনি। এতে সাইবার অপরাধীরা ফেসবুক পেজটির কন্ট্রোল নিয়ে নেয়। এর পরে অ্যাডমিনদের ডিলিট করে দেওয়া হয়-এমনটাই পুলিশ সূত্রে দাবি। প্রোফাইল পিকচারে দেওয়া হয় জাতীয় পতাকার ছবি।এতেই পুলিশকর্মীদের বুঝে যান, পেজটি হ্যাক করা হয়েছে।

এর পর সাইবার বিশেষজ্ঞদের দ্বারস্থ হন পুলিশকর্তারা।যদিও হ্যাকারদের কবলে পড়ার বিষয়টি মানতে চাননি বিধাননগর সিটি পুলিশ।তাদের বক্তব্য, অনবরত ভাইরাস অ্যাটাকের কারণে কম্প্রোমাইজড হয় পেজটি।শেষ পর্যন্ত ফেসবুক অথরিটির সাহায্যে পেজটি রিস্টোর করা হয়।যদিও বিষয়টিকে মোটেই হালকাভাবে নিচ্ছেন পুলিশ কর্তারা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...