Monday, April 6, 2026

দিল্লি অর্ডিন্যান্স: কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের

Date:

Share post:

আমলাদের বদলি ও পোস্টিং নিয়ে অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্রীয় সরকার(Central Govt)। যার বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে দিল্লির আপ সরকার(AAP Govt)। এই আবেদনের ভিত্তিতেই এবার কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট(Supreme Court)। আদালতের পাঠানো নোটিশে বলা হয়েছে, কেন্দ্রের অর্ডিন্যান্সের সাংবিধানিক বৈধতা আছে কিনা তা প্রমাণ করতে হবে। তবে আপ সরকারের দাবি মেনে এই অর্ডিন্যান্স বাতিল করে দেয়নি সুপ্রিম কোর্ট।

দিল্লি অর্ডিন্যান্স মামলায় দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এদিন নোটিশ পাঠায় কেন্দ্রের মোদি সরকারকে যে নোটিশে বলা হয়েছে, আমলা নিয়োগ ও বদলি প্রসঙ্গে কেন্দ্রের অর্ডিন্যান্স আদৌ বৈধ কিনা তা প্রমাণ করতে হবে। কিন্তু দিল্লি সরকারের দাবি ছিল, এই অর্ডিন্যান্স খারিজ করতে হবে। সেই আবেদনে সাড়া দেয়নি শীর্ষ আদালত। বরং দিল্লি সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্ডিন্যান্সের মামলায় পার্টি করতে হবে দিল্লির উপরাজ্যপালকে।

সরকার ও উপরাজ্যপালের টানাপোড়েনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে পদস্থ আমলাদের বদলির অধিকার বর্তেছিল দিল্লি সরকারের হাতেই। তার পালটা কেন্দ্র সরকার আবার অর্ডিন্যান্স আনেন। The Government of CNCT of Delhi (Amendment) ordinance শীর্ষক ওই অধ্যাদেশের মাধ্যমে কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে সব ক্ষমতার রাশ নিজেদের হাতেই রাখে কেন্দ্র। তারপরেই অর্ডিন্যান্সের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে দিল্লি সরকার। সোমবার সেই মামলার শুনানি শুরু হয় শীর্ষ আদালতে। অন্যদিকে, এই অর্ডিন্যান্সের বিরোধিতায় দেশের সব বিরোধী দলগুলিকে পাশে পেতে চাইছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সেখানে ইতিমধ্যেই কেজরির পাশে দাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে, এম কে স্ট্যালিন সহ অন্যান্য নেতৃত্বরা। যদিও এই অর্ডিন্যান্স নিয়ে এখনও পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করেনি কংগ্রেস।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...