Friday, June 26, 2026

অধীরের ‘দাপাদাপি’ই সার! সবুজ ঝড়ে ‘হাতছাড়া’ মুর্শিদাবাদ

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকেই মুর্শিদাবাদের (Murshidabad) সন্ত্রাস ছড়িয়েছে বিরোধীরা। প্রথমদিন থেকেই সেখানে প্রাণহানির খবর মিলেছে। কিন্তু প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) দাপাদাপি সার। সবুজ ঝড়ে হাতছাড়া তাঁর জেলা মুর্শিদাবাদ।

আদালত থেকে ধর্না- পঞ্চায়েত ভোটের আগে কোনও নাটকই বাদ রাখেননি অধীর চৌধুরী। কংগ্রেসের নেতৃত্বে মুর্শিদাবাদে হিংসার খবর বারে বারে উঠে এসেছে। এত সন্ত্রাস করেও জয় পেল না কংগ্রেস। ফল দেখে হতাশ প্রদেশ কংগ্রেস সভাপতি। বাম জমানা থেকেই কংগ্রেসের বেশ দাপট ছিল মুর্শিদাবাদে। কিন্তু তৃণমূল সরকারের বিপুল উন্নয়নের কারণে এবার গ্রামীণ এলাকা হাতছাড়া কংগ্রেসের।

২০২৩ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় মোট গ্রাম পঞ্চায়েত আসন ৫৫৯৩। সেখানে দুটি বাদে সবকটিতেই ভোট হয়েছে। আর সর্বশেষ প্রকাশিত ফলাফল অনুযায়ী তৃণমূল দখল করেছে ২১৬৩টি আসন। এই সংখ্যার ধারেকাছেও নেই কংগ্রেস। খুব করুণ অবস্থা গেরুয়া শিবিরেরও। পঞ্চায়েত সমিতির ৭৪৮ টি আসনের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূল এগিয়ে রয়েছে ১৯ টি আসনে। খাতা খুলতে পারেনি কোনও বিরোধীদলই।

আরও পড়ুন- Panchayat Election 2023: দাঁড়াতে পারল না ISF, ভাঙড়ে বিপুল জয় পেল তৃণমূল

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...