Saturday, April 4, 2026

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে হালকা মেজাজে টিম ইন্ডিয়া, রাহানের সাক্ষাৎকার নিলেন রোহিত

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই ম‍্যাচের টেস্ট সিরিজ। বুধবার প্রথম ম‍্যাচে নামবে ভারতীয় দল। তার আগে হালকা মেজাজে টিম ইন্ডিয়া। অনুশীলনের ফাঁকে সহ-অধিনায়ক অজিঙ্কে রাহানের সাক্ষাৎকার নিলেন অধিনায়ক রোহিত শর্মা। যেই সাক্ষাৎকারের ঝলক পোস্ট করে বিসিসিআই। যদিও বৃষ্টির কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় সাক্ষাৎকার।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করে তাতে দেখা যাচ্ছে, রোহিত রাহানেকে প্রথম প্রশ্ন করেন,”ওয়েস্ট ইন্ডিজে অনেক বার খেলেছ তুমি। রানও করেছ। সেই মাঠে তরুণদের জন্য তোমার কী উপদেশ থাকবে? এর উত্তরে রাহানে বলেন, নতুনদের বলব এখানে ব্যাট করে রান করতে হলে ধৈর্য ধরতে হবে।”

এরপরই রোহিত রাহানেকে জিজ্ঞেস করেন,”এখানে আসা মানেই একটা অন্যরকম আনন্দ, ফূর্তি। ক্রিকেটে মন দেওয়া কঠিন হয়ে যায়। সেটা কীভাবে সামালাতে হবে? আমার তো মনে হয়, খেলার বাইরে যা কিছু, সেগুলো খেলা শেষ হওয়ার পর, মানে বিকেল পাঁচটার পর করা উচিত। এর জবাবে রাহানে রোহিতকে বলেন, প্রতিটা দেশের একটা নিজস্বতা আছে। সেটার মতো করে নিজেকে মানিয়ে নিতে হয়। খেলার সময় অন্য দিকে নজর দেওয়া একেবারেই উচিত নয়।” আর দুই প্রশ্নের পরই বৃষ্টি এসে যায়। দৌড়ে মাঠ ছাড়েন রোহিত, রাহানেরা।

আরও পড়ুন:প্রকাশিত ডুরান্ড কাপের সূচি, একই গ্রুপে ইস্ট-মোহন

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...