Friday, March 27, 2026

ভোট গণনার দিন ঝেঁপে বৃষ্টি উত্তরে, দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

কার দখলে বাংলা? আর কিছুক্ষণ পরেই জানা যাবে পঞ্চায়েত ভোটের ফলাফল। তবে তার আগে জেনে নেওয়া যাক, কেমন থাকবে আজকের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ রাজ্যজুড়ে তুমুল বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

আরও পড়ুন:কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ পঞ্চায়েতের ভোট গণনা

আবহাওয়া দফতর জানাচ্ছে,  আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির প্রাবল্য বাড়বে। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই জেলাগুলিতে। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকায়।  দিনের মধ্যে বারকয়েক ঝেঁপে বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরের কিছু অংশে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

তবে ভোট গণনার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) নেই দক্ষিণবঙ্গে। দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ  বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হতে পারে। কলকাতায় আংশিক মেঘলা আকাশই থাকবে।  বিক্ষিপ্তভাবে  বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে মহানগরে । শহরেও জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বজায় থাকবে। তবে এখনই তাপমাত্রা কমার কোনও আশা নেই বলেই জানিয়েছে মৌসম ভবন। জানা গেছে, আজ কলকাতার তাপমাত্রা বাড়তে পারে ৩৪ ডিগ্রি পর্যন্ত। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশপাশে।

Related articles

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...