Saturday, April 4, 2026

টিপ পরে স্কুলে যেতেই শিক্ষিকার বকুনি!’অপমা.নিত’ হয়ে আত্ম.ঘাতী ছাত্রী

Date:

Share post:

স্কুলে টিপ পরে যাওয়ায় অনান্য ছাত্রীদের সামনেই চড় মেরেছিলেন শিক্ষিকা। আর তাতেই ‘অপমানিত’ হয়ে আত্মহত্যার পথ বেছে নিল দশম শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদের তেঁতুলমাড়ি এলাকার একটি নামকরা স্কুলে।স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।ইতিমধ্যেই স্কুলশিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:বেঙ্গালুরুর বিরোধী-বৈঠকের আগে জোট সঙ্গীদের নৈশভোজের আমন্ত্রণ সোনিয়ার! ডাক পাচ্ছেন কেজরিওয়ালও

স্থানীয় সূত্রে খবর, ধানবাদের একটি নামী ইংরেজি মিডিয়াম স্কুলে দশম শ্রেণির ছাত্রী ছিল উষা কুমারী। সোমবার টিপ পরে স্কুলে যাওয়ায় তাকে ধমক দেন এক শিক্ষিকা। অভিযোগ, সামান্য টিপ পরায় স্কুলের প্রার্থনার সময় সহপাঠীদের সামনেই উষার সঙ্গে অভব্য আচরণ করেন ওই শিক্ষিকা। এমনকী তাকে থাপ্পড়ও মারেন তিনি। আর এই অপমানেই বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।এই ঘটনায় মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করে উষার পরিবার। স্কুলশিক্ষিকার বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়ে থানায় এফআইআর দায়ের করেন তাঁরা।

ধানবাদ থানার পুলিশ জানিয়েছে, হনুমানগড়ি কলনির বাসিন্দা ছিল উষা। তার বাড়ি থেকেই মৃতদেহ উদ্ধার করা হয়। আত্মঘাতী হওয়ার আগে একটি সুইসাইড নোটও লিখে গিয়েছিল সে। তার স্কুল ইউনিফর্মের পকেট থেকে চিঠিটি খুঁজে পায় পুলিশ। সেখানে তেতুলমারি পুলিশের কথা উল্লেখ করে উষা জানিয়েছে, তার মৃত্যুর জন্য ওই শিক্ষিকা এবং স্কুলের প্রিন্সিপালই দায়ী।

তেতুলমারি থানার এসএইচও আশিস কুমার যাদব জানান, অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সেন্ট জেভিয়ার্স স্কুলের অভিযুক্ত শিক্ষিকা এবং প্রিন্সিপালকে। দোষ প্রমাণিত হলে তাঁদের উপযুক্ত শাস্তি হবে বলেও মৃত ছাত্রীর পরিবারকে আশ্বস্ত করেন তিনি।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...