Saturday, April 4, 2026

গ্রেফ*তার শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা কনিষ্ক পণ্ডা

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে প্রচারের আলোয় চলে এসেছিলেন। কিন্তু সেবার বিজেপির (BJP) ভরাডুবির পর থেকে কার্যত অন্তরালে চলে যান। তখনও যোগ দেননি বিজেপিতে (BJP)। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। রাজ্যজুড়ে “আমরা দাদার অনুগামী” প্রচার শুরু হয়। যার নেতৃত্বে দিয়েছিলেন এই নেতা। স্রেফ তৃণমূল (TMC) নয়, স্বয়ং দলনেত্রীকেও নিশানা করেছিলেন তিনি। কুৎসা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। এবার শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সেই দলবদলু বিজেপি নেতা কনিষ্ক পণ্ডাকে গ্রেফতার করলে পুলিশ। তবে ঠিক কী অভিযোগে গ্রেফতার তা স্পষ্ট নয় এখনও।

জানা গিয়েছে, এদিন দুপুরে কনিষ্ক পণ্ডার (Kaniska Panda)বাড়ি ঘিরে ফেলে প্রায় ৩০ থেকে ৩৫ জন পুলিশের এক বিশাল বাহিনী। বাইরে বেরিয়ে আসতে বলা হয় বিজেপি নেতাকে। কিন্তু প্রথমে বাইরে বেরোতে রাজি হননি কনিষ্ক। পুলিশের কাছে জানতে চান, তাঁর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে?গ্রেফতারি পরোয়ানা আছে কিনা। এরপর যখন কার্যত দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করে পুলিশ। তখন বাইরে বেরিয়ে আসেম কনিষ্ক। গ্রেফতারির পর, তাঁকে আপাতত মরিশদা থানায় রাখা হয়েছে বলে খবর। পুরোনো একাধিক মামলা রয়েছে একসময়ের বিজেপি নেতা কনিষ্কর নামে।

 

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...