Wednesday, June 24, 2026

ভোট-হিং.সায় অভি.যুক্তদের বিরু.দ্ধে ক.ড়া পদক্ষেপের নির্দেশ নবান্নের!

Date:

Share post:

পঞ্চায়েতের (Panchayet Election) দিন ঘোষণা থেকে মনোনয়ন পর্ব হয়ে ভোট গণনা পর্যন্ত রাজ্যজুড়ে দফায় দফায় হিংসার ছবি উঠে এসেছে। পুরো বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি আগেই জানিয়েছিলেন কোনও রকমের হিংসা বা আইনবিরোধী কাজকে বরদাস্ত করা হবে না। এবার ভোট পর্ব মিটতেই নির্বাচনী হিংসা সংক্রান্ত ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিল নবান্ন (Nabanna)। সেই মর্মে সব জেলার জেলা শাসকদের চিঠি পাঠানো হয়েছে বলেই খবর।

বৃহস্পতিবার নবান্নের তরফে পাঠানো ওই নির্দেশিকায় ভোট-হিংসা সংক্রান্ত সব রকমের তথ্য চেয়ে পাঠানো হয়েছে । পাশাপাশি জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোট-হিংসায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়। বিরোধীরা যতই কুৎসা করুক না কেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যারা মারা গেছেন তাঁদের পরিবারকে সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। আর এবার যাঁরা নির্বাচনে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করছে সরকার। নবান্নের (Nabanna) নির্দেশিকায় জেলাশাসকদের জানানো হয়েছে, যে আদালতে নির্দেশে রাজ্যকে ভোট-হিংসা সংক্রান্ত একটি হলফনামা জমা দিতে হবে। সেই হলফনামা জমা দিতে গেলে বেশ কিছু তথ্য প্রয়োজন। ভোট পর্বে হিংসায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বিশদে জানাতে হবে এবং অভিযুক্তদের নাম নথিভুক্ত করতে হবে। পাশাপাশি অশান্তির ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদের তালিকা তৈরি করে স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...