Wednesday, June 24, 2026

এবার আর্থিক দু.র্নীতির অভিযোগ উঠল ব্রিজভূষণের বিরুদ্ধে

Date:

Share post:

নতুন অভিযোগ উঠে এল কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। এবার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল কুস্তিকর্তার বিরুদ্ধে। ইতিমধ্যেই ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগের কথা জানা গিয়েছিল। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। ইতিমধ্যে দিল্লি পুলিশ চার্জশিট জমা দিয়েছে। আর এবার ব্রিজভূষণের বিরুদ্ধে সামনে এল আর্থিক দুর্নীতির কথা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজভূষণ।

ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনরত কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে একটি কমিটি গঠন করা হয়। যেই কমিটির নেতৃত্বে রয়েছেন মেরি কম।  দিল্লি পুলিশ যে ব্রিজভূষণের বিরুদ্ধে যে চার্জশিট জমা দিয়েছে তাতে মেরি কমের নেতৃত্বাধীন বিশেষ কমিটির রিপোর্ট রয়েছে। আর এবার এই কমিটির সামনে কুস্তিগিরেরা অভিযোগ করেছেন, স্পনসরের সামনে কুস্তিগিরদের দেখিয়ে টাকা নিয়েছেন ব্রিজভূষণ। কিন্তু সেই টাকা কুস্তিগিরদের কাছে আসেনি। আর এই অভিযোগ অস্বীকার করেন ব্রিজভূষণ। এই নিয়ে তিনি জানিয়েছেন, “অতি উৎসাহে ভুল হয়ে গিয়েছে। স্পনসর আনার জন্য কুস্তিগিরদের নাম ব্যবহার করা হয়েছিল। কিন্তু কুস্তিগিরদের সঙ্গে কোনও রকমের আর্থিক চুক্তি তাঁদের সঙ্গে হয়নি।” কুস্তিকর্তা ব্রিজভূষণ আরও দাবি করেন, বজরংয়ের সঙ্গে ৩০ লক্ষ, সাক্ষী ও বিনেশের সঙ্গে ২০ লক্ষ টাকার চুক্তি হয়েছিল। আর সেই মতো তাঁদের টাকা দেওয়া হয়েছিল। যদিও এই অভিযোগ উড়িয়ে দেন কুস্তিগিরেরা। এই নিয়ে কুস্তিগিরদের দাবি, চুক্তির খুব সামান্য অংশই তাঁরা পেয়েছেন। কেউ ১০ লক্ষ। কেউ ৫-৬ লক্ষ। বাকি টাকা তাঁদের দেওয়া হয়নি। যদিও এই বিষয়েও কোনও পক্ষ কোনও নথি জমা দিতে পারেননি। যার ফলে কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপেরও নির্দেশ মেরি কমের বিশেষ কমিটি করেনি। শুধু রিপোর্ট জমা দিয়েছে তারা।

২০১৮ সালে কুস্তিগিরদের বার্ষিক চুক্তির কথা ঘোষণা করেছিল ভারতীয় কুস্তি সংস্থা। সেই বছরই কুস্তি সংস্থার প্রধান স্পনসর হিসাবে এসেছিল ‘টাটা মোটরস’। আর কুস্তিগিরদের অভিযোগ, তাঁদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা মানা হয়নি।

আরও পড়ুন:নতুন ক্লাবে নিজের সেরা পারফরম্যান্স দিতে তৈরি মেসি

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...