Tuesday, April 7, 2026

ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে দিঘিতে নরকঙ্কা.ল! আত.ঙ্ক এলাকায়, তদন্তে পুলিশ

Date:

Share post:

রোজকার মতই প্রাতঃভ্রমণে ত্রিপুরেশ্বরী মন্দির লাগোয়া দিঘির সামনে হাটাহাটি করতে বেরিয়েছিলেন এলাকাবাসী। কিন্তু যা আগে কোনওদিনও দেখা যায়নি,তাই দেখে আঁতকে ওঠেন তাঁরা। কি দেখলেন এমন? বুধবার সকালে হাঁটাহাটি করার সময় তাঁরা দেখেন দিঘিতে ভাসছে নরকঙ্কাল। কোথা থেকে পবিত্র দিঘিতে এল এই নরকঙ্কাল? এই প্রশ্নই তখন সকলের মনে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে তাঁরা।

আরও পড়ুন:প্রথম ভারতীয় হিসেবে বাবা–ছেলে দুজনেরই উইকেট নিয়ে নয়া কীর্তি রবিচন্দ্রন অশ্বিনের

রাধাকিশোরপুর থানার পুলিশ নরকঙ্কাল উদ্ধার করছে। তদন্ত চলছে। বুধবার ভোরের এই ঘটনায় ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।কে বা কারা এমন ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্তে নেমেছে পুলিশ।
কঙ্কাল উদ্ধার প্রসঙ্গে মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী জানান, নরকঙ্কাল উদ্ধারের খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে মন্দির চত্বরে ছুটে আসেন। যদি এটি সত্যিই নরকঙ্কাল হয়ে থাকে, তবে দিঘি তথা কল্যাণ সাগরকে ধর্মীয় মতে শুদ্ধ করতে হবে। তার আগে পর্যন্ত দেবীর পুজোর কাজে এই জল ব্যবহার করা যাবে না।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...