Friday, April 3, 2026

বন্যা, ধসে বিপর্য.স্ত হিমাচলে তুষারধসে আ.টক বহু পর্যটক

Date:

Share post:

একদিকে অতি বৃষ্টিতে বন্যা, ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশের একাংশ। অন্যদিকে ভারী তুষারপাতে আটকে বহু পর্যটক। গত কয়েক দিন ধরে রাজ্যের লাহুল এবং স্পিতিতে ভারী তুষারপাত হচ্ছে।আর এই দুর্যোগের জেরে গত শনিবার থেকে ওই অঞ্চলে আটকে রয়েছেন শতাধিক পর্যটক।

আরও পড়ুনঃব্যালট বক্স হারিয়ে বিজেপি প্রার্থীর কান্না! খুঁজে দিল TMC, জেতার পরই তৃণমূল নেতাকে প্রণাম

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানিয়েছেন, শনিবার থেকে লাহুল এবং স্পিতির চন্দ্রতালের কাছে আটকে রয়েছেন বহু পর্যটক। তাঁদের উদ্ধার করার জন্য সব রকম ভাবে চেষ্টা চালানো হচ্ছে। পর্যটকরা কী অবস্থায় আছেন, সেই পরিস্থিতি খতিয়ে দেখার জন্য হেলিকপ্টারে করে ওই অঞ্চল পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। সেই ভিডিয়ো টুইট করে মুখ্যমন্ত্রী বলেন, “এটি লাহুলের চন্দ্রতালের দৃশ্য। সেখানে যে তাঁবুগুলি দেখা যাচ্ছে সেগুলি পর্যটকদের শিবির। ভারী তুষারপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবে তাঁদের দ্রুত উদ্ধার করার জন্য আমরা সব রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে হিমাচল প্রদেশের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এক সপ্তাহ ধরে বৃষ্টির জেরে রাজ্যের বেশির ভাগ জেলাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।নদীগুলিতে জলস্তর বাড়ায় বিপদসীমার উপর দিয়ে বইছে জল। একটানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছে পথঘাট, ভেসে গিয়েছে ঘরবাড়ি। ভূমিধসে ছিন্নভিন্ন পাহাড়ি এলাকা। প্রাকৃতিক বিপর্যয়ে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। ব্যাপক বৃষ্টিতে বানভাসি হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা। রাস্তাঘাট ভেঙে পড়ায় বিচ্ছিন্ন বহু জেলা। নেই বিদ্যুৎ, জল, ইন্টারনেট পরিষেবা। বিভিন্ন জেলার ট্যুরিস্ট স্পটগুলিতে প্রচুর পর্যটক আটকে পড়েছেন। সরকারি তথ্য বলছে, অন্তত ৯০ জন মারা গেছেন এই রাজ্যে।

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...