Friday, April 3, 2026

শনি রবিতে বাতিল একগুচ্ছ ট্রেন, ফের দু.র্ভোগ নিত্য যাত্রীদের!

Date:

Share post:

ট্রেন দুর্ভোগ আর কিছুতেই যেন কাটছে না। কখনও হাওড়া ডিভিশনে কখনও বা শিয়ালদহ সেকশনে, একের পর এক ট্রেন বাতিলের ঘটনায় বিপর্যস্ত যাত্রী পরিষেবা। শনি রবিতেও সেই একই ছবি ফিরতে চলেছে। আগামী ৪৮ ঘণ্টায় শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল। রেল সূত্রে খবর দমদম স্টেশনে মেন আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার রেলের তরফে জানানো হয় যে শনিবার রাত সাড়ে ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দমদম স্টেশনে মেন আপ লাইনে কাজ চলবে। সেই কারণে শনিবার শিয়ালদহ থেকে তিনটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বনগাঁ থেকে দু’টি ট্রেন এবং একটি ট্রেন বাতিল করা হয়েছে ডানকুনি থেকে। পরের দিন অর্থাৎ রবিবার শিয়ালদহ থেকে ১২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বনগাঁ থেকে বাতিল করা হয়েছে তিনটি লোকাল। হাবড়া থেকে দু’টি, হাসনাবাদ থেকে দু’টি ট্রেন বাতিল করা হয়েছে। ডানকুনি থেকে তিনটি, দত্তপুকুর থেকে দু’টি এবং বারাসত থেকে একটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

 

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...