Saturday, February 7, 2026

বাদল অধিবেশনে ঝড় ওঠার সম্ভাবনা! ৩২ নয়া বিল আনার জোর চেষ্টা কেন্দ্রের, সরব বিরোধীরা

Date:

Share post:

চলতি বাদল অধিবেশনের (Monsoon Session) কাজের তালিকায় সরকারের তরফে মোট ৩২টি বিল আনা হতে চলেছে বলে খবর। যার মধ্যে নতুন বিল আসতে চলেছে ২১টি। তাতে দিল্লি সংক্রান্ত অধ্যাদেশকে বিল আকারে নিয়ে আসা থেকে শুরু করে তথ্য সুরক্ষা বিল, জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন (সংশোধনী) বিলগুলি রয়েছে। এর মধ্যে তথ্য সুরক্ষা বিলটিকে পাশ করানোর উপর সরকারপক্ষ তথা বিজেপি জোর দিচ্ছে এবং কীভাবে তা পাশ করানো যায় সেই রণকৌশল তৈরি করছে। তবে কেন্দ্রের এমন তুঘলকি সিদ্ধান্তে সরব বিরোধীরা। তাঁদের অভিযোগ, জোর করে সবকিছু চাপিয়ে দিতে চাইছে কেন্দ্র।

তবে চলতি অধিবেশনে মহিলা কুস্তিগিরদের (Wrestlers) যৌন হেনস্থা, দিল্লি সংক্রান্ত অধ্যাদেশ থেকে শুরু করে মণিপুরের হিংসার মতো বিষয় নিয়ে উজ্জীবিত বিরোধীরা যে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে (Modi Govt) চেপে ধরবেন, সে কথা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে মণিপুরের হিংসা নিয়ে বিরোধীরা বাদল অধিবেশনে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করতে চলেছেন বলেই খবর।

বিলের তালিকায় অবশ্য অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত কোনও বিল নেই। সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মুখ খোলার পর থেকেই সরকার বাদল অধিবেশনে বিল আনতে পারে বলে জল্পনা ছিল। কিন্তু সরকার তাড়াহুড়ো করে এই বিল আনতে চাইছে না। অন্যদিকে, অধিবেশনের আগের দিন অর্থাৎ ১৯ অগাস্ট সরকারের পক্ষ থেকে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল। ১৮ আগস্ট রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankhar) রাজ্যসভার দলনেতাদের সর্বদল বৈঠক ডেকেছেন। দুই বৈঠকেই তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি হাজির থাকবেন না। তৃণমূল সাংসদরা ২১ জুলাইয়ের পরেই বাদল অধিবেশনে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

 

 

spot_img

Related articles

প্রকাশ্যে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি: রাশিয়ার তেলের শর্তেই শুল্কে ছাড়

অবশেষে ভারতের তরফে প্রকাশ্যে আনা হলো ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তি। সেখানে মিলে গেল আমেরিকার দাবিই। রাশিয়া থেকে...

বালিঘাটের বেআইনি টাকাসহ গ্রেফতার ২! জড়াল সাংসদ সৌমিত্রর পিএ-র নাম 

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বিদ্ধ হল গেরুয়া শিবির। বর্ধমান শহর লাগোয়া জাতীয় সড়কে...

সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও সাবধানী সূর্য, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের( T20 World Cup) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া(India)। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)।...

বঞ্চনা রুখে উন্নয়নের জোয়ার: বাজেটের সাফল্য তুলে ধরতে পাড়ায় পাড়ায় তৃণমূল 

রাজ্য বাজেটে জনমোহিনী প্রকল্পের ডালি সাজিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আশা ও...