Sunday, June 21, 2026

প্রাথমিকে অবৈধ উপায়ে চাকরি পাওয়াদের তালিকা দ্রুত জমা দেওয়ার নির্দেশ বিচারপতি সিনহার

Date:

Share post:

প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় চাকরি পাওয়া ৪২৯৪৯ জন শিক্ষকের একাংশের বিরুদ্ধে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল।

যে চাকরিপ্রাপকদের বিরুদ্ধে অবৈধ উপায়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল, তাঁদের নামের তালিকা আদালতে জমা দিতে বললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
ইডি এবং সিবিআইকে আগামী ২৯ অগস্টের মধ্যে তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

প্রথমে এই মামলায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে এজলাস বদল হয়ে মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিচারপতি সিনহা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখেন। পরে ডিভিশন বেঞ্চও জানায়, সেপ্টেম্বর মাসের মধ্যে নতুন করে হওয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে এই চাকরিহারা শিক্ষকদের।

 

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...