Friday, June 26, 2026

বিজেপির কঠোর সমালোচনা! মণিপুর হিং*সাতে প্রস্তাব পাস ইউরোপিয়ান পার্লামেন্টে

Date:

Share post:

মণিপুরে হিংসায় এবার আন্তর্জাতিক মঞ্চেও ঘোর বিপাকে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরে মুখেই প্রস্তাব পাস হয়ে গেল ইউরোপিয়ার ইউনিয়নে। সেই প্রস্তাবে তীব্র ভাষায় নিন্দা করা হল বিজেপি নেতার জাতীয়বাদী বক্তব্যকে। উত্তপ্ত মণিপুরে মেইতে জাতিগোষ্ঠীকে তফসিলি জাতিভুক্ত করা যায় কি না, তা নিয়ে হাইকোর্টের রায়কে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। আদালতের এই রায় মানতে নারাজ রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী মানুষ।

এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণাঙ্গ অধিবেশন বসেছে ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে। মানবাধিকার, গণতন্ত্র ও আইনশৃঙ্খলার প্রশ্নে সেই অধিবেশনে উঠল মণিপুরে অশান্তির প্রসঙ্গ। স্রেফ হিংসা, প্রাণহানি ও সম্পত্তি নষ্টের নিন্দা নয়, মণিপুরে অশান্তি নিয়ে পাস হয়ে গেল প্রস্তাব। প্রস্তাবে উল্লেখ, ‘২০২০ সালের অক্টোবরে রাষ্ট্রসংঘের মানবাবিধকার কমিশনার ভারতের আছে আবেদন করেছিলেন যে, মানবাধিকার কর্মীদের অধিকার যেন রক্ষার করা হয়। বিজেপির ‘বিভাজনমূলক নীতি’র বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের অভিযোগ নজরে এসেছিল রাষ্ট্রসংঘের’।

প্রস্তাবে বলা হয়েছে, ‘মূলত হিন্দু মেতেই সম্প্রদায় ও খ্রীষ্ঠানের জাতিগত বিবাদে হিংসা ছড়িয়েছে মণিপুরে। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন একশোরও বেশি মানুষ। ঘরছাড়া চল্লিশ হাজারেরও বেশি। মণিপুরে এর আগেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে, এবার সরাসরি মণিুপুরের বিজেপি সরকারের বিরুদ্ধেই অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা। তাঁদের মতে, দেশজুড়ে বিভেদমূলক নীতি রূপায়ণের কারণেই বঞ্চনা শিকার হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুরা’। শুধু তাই নয়, মানবাধিকার সংক্রান্ত সমস্যা মোকাবিলা ভারত ও ইউরোপিয়ান পার্লামেন্টের যৌথভাবে কাজ করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...