Saturday, April 4, 2026

সুপ্রিম ধাক্কা! ফের পিছল ডিএ মামলার শুনানি

Date:

Share post:

ফের পিছল মহার্ঘভাতা (DA Case) নিয়ে মামলার শুনানি। শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court of India) ডিএ মামলার শুনানি ছিল। কিন্তু এদিনও সেই মামলা স্থগিত হয়ে গেল। তবে পরবর্তী শুনানির দিনক্ষণ এখনও স্থির হয়নি বলেই খবর। তবে আইনজীবী অভিষেক মনুসিংভি শুক্রবার সাফ জানান, এর আগের শুনানিতে জানানো হয়েছিল, এবার চূড়ান্ত শুনানি হবে। তা সত্ত্বেও এই মামলা ‘মিসলেনিয়াস ডে’-তে (Miscellaneous Day) তালিকাভুক্ত হয়েছে। অবিলম্বে এই মামলার চূড়ান্ত শুনানি হওয়া প্রয়োজন।

কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারিরা দিনের পর দিন ধরে আন্দোলন চালাচ্ছেন। কলকাতায় শহিদ মিনারে একের পর এক সরকারি কর্মীদের সংগঠন একত্রিত হয়ে তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রের হারে ডিএ দেওয়া কোনওমতেই সম্ভব নয়। তিনি আরও জানান, রাজ্য সীমাবদ্ধতার মধ্যে থেকেই যতটা দেওয়ার তা দেবে। কেন্দ্রের হারে কোনওভাবেই রাজ্যের পক্ষে ডিএ দেওয়া সম্ভব নয়। তবে রাজনৈতিক মহলের মতে, এই মামলার রায়ের ক্ষেত্রে সবদিক বিবেচনা করে দেখতে হবে। তবে দেশের সমস্ত রাজ্যে কেন্দ্রের হারে ডিএ দেওয়া হয়, এমন নয়। ফলে এই রাজ্যের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে অভিজ্ঞ মহল।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...