Saturday, April 4, 2026

সংসদ ভবনের পরিচয় থেকে সোজা পরিণয়, আজই সাতপাকে আবীররঞ্জন -প্রেরণা!

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের অন্দরে এবার সানাইয়ের সুর। সাংসদ কন্যার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। একদিকে পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election 2023) বিপুল জয়ের পর চারিদিকে বিজয় উল্লাস আবার তার সঙ্গে রয়েছে ২১ জুলাইয়ের প্রস্তুতি। আর এসবের মাঝেই আজ বিয়ের অনুষ্ঠান (Wedding Ceremony)। সাংসদের কন্যা থেকে সাংসদ ঘরণী, তাও আবার একই দলের ভাবা যায়! হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের (Prasun Banerjee)কন্যা প্রেরণার তৃণমূলের রাজ্যসভার সাংসদ আবীররঞ্জন বিশ্বাসের ( Abir Ranjan Biswas)সঙ্গে আজই গাঁটছড়া বাঁধতে চলেছেন।

 

প্রসূন – কন্যা বলছেন, এই বিয়েতে বাবাই আসল দায়িত্ব পালন করেছে। সংসদ ভবনের আলাপ থেকে পারিবারিক আত্মীয়তা তৈরি হওয়ার পেছনে তৃণমূল কংগ্রেসের (TMC)ভূমিকা কম নয়। আসলে শ্বশুর জামাই দুজনেই যে এক দলের। প্রেরণা বন্দ্যোপাধ্যায় বলছেন, ” বাবা পছন্দ করে দিয়েছে। দিল্লিতে দেখা হয়েছে। অ্যারেঞ্জ কাম লাভ ম্যারেজ। ” আর পাত্র? বৃহস্পতিবার বেনিয়াপুকুরে আইবুরো ভাত খেতে খেতে খোশমেজাজে তৃণমূল সাংসদ আবীররঞ্জন বলছেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় ছেলের মতো ভালবাসেন। তাই সহজেই নিজের করে নিয়েছেন। দিন দশেকের মধ্যেই বিয়ের সবকিছু পাকা হয়েছে। তাড়াহুড়োতে কার্ডও ছাপা হয়নি। তবে নবদম্পতির চারহাত এক হওয়ার সাক্ষী হওয়ার জন্য ই-কার্ড গেছে নিমন্ত্রিত অতিথিদের কাছে। আজ সন্ধ্যায় শুভক্ষণ।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...