Monday, May 18, 2026

বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে, শিশু-মহিলাদেরও হু.মকি দিচ্ছে: প্রবল তি.রস্কার অভিষেকের

Date:

Share post:

নন্দীগ্রামের যেভাবে তৃণমূল জিতেছে, তাতে বিজেপির (BJP) পায়ের তলার মাটি সরে গিয়েছে। বাড়ি গিয়ে তৃণমূলের (TMC) কর্মী-সমর্থক মহিলাদের ধর্ষণ-খুনের হুমকি দিচ্ছে। ছোট বাচ্চাদেরও বাড়ি ছাড়া করেছে। ভোট পরবর্তী সংঘর্ষে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আহত ১৪ তৃণমূল কর্মীকে এসএসকেএম হাসপাতালে দেখে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বিকেল ৫টা নাগাদ SSKM-এ যান অভিষেক। প্রথমে ট্রমা কেয়ার ইউনিটে দলের জখম দলীয় নেতা-কর্মীদের দেখে তৃণমূল সাংসদ যান ইউবার্ন ওয়ার্ডে তমলুক জেলা তৃণমূলের সভাপতি চঞ্চল খাঁড়ার সঙ্গেও দেখা করেন। এরপরেই হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপিকে তুলোধনা করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ করেন, নন্দীগ্রামে দলের জয়ী এক মহিলাকে খুনের হুমকি দেওয়া হয়েছে।

বুধবার, বিজেপি-র আক্রমণে তৃণমূলের অনেক কর্মী-সমর্থক আহত হন। বৃহস্পতিবার ১৪ জন জখম তৃণমূল কর্মীকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। আগেই ভর্তি করা হয় চঞ্চল খাঁড়াকে। এদিন তাঁদের ও তাঁদের পরিবারের লোকেদের জন্য কথা বলে অভিষেক। বলে তিনি জানান, তাঁকে ২০জন অভিযুক্তর নাম দিয়েছেন আক্রান্তরা। সেই নাম তিনি পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেকের কথায়, রাজনৈতিকভাবে না পেরে সন্ত্রাস করছে বিজেপি।

আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যপালকে বিস্তারিত রিপোর্ট পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনার

 

 

Related articles

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...