Wednesday, June 24, 2026

প.কসো মামলায় ফাঁ.সিয়ে টাকা হাতানোর ফাঁ.দ! গ্রে.ফতার আইনজীবী

Date:

Share post:

নিরীহদের পকসো শ্লীলতাহানীর মত মামলায় ফাঁসিয়ে টাকা হাতানোর ফাঁদ! গ্রেফতার চন্দননগরের আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী। শ্রীরামপুর আদালতে পেশ করা হলে চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

পুলিশ সূত্রে খবর, মহিলাদের দিয়ে পকসো শ্লীলতাহানীর মত অভিযোগে ফাঁসিয়ে টাকা হাতাতো একটি চক্র।সেই চক্রের মাথা ছিলেন চন্দননগর আদালতের আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী। অনেক নিরীহ মানুষ এই চক্রের ফাঁদে পড়েন। এরকমই এক ভুক্তভোগীর হয়ে মামলা করেন শ্রীরামপুর আদালতের আইনজীবী অভিজিৎ লায়েক। গতবছর ১০ মে চন্দননগর আদালতে মামলা করতে এলে অভিজিৎ লায়েককে হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ। অভিজিৎবাবু বলেন, “আমার উত্তরপাড়ার বাড়িতে গিয়েও হেনস্থা ও মামলা থেকে সরে যাওয়ার হুমকি দিয়ে আসে উজ্বলের পাঠানো গুন্ডারা। এরপর শ্রীরামপুর আদালতে মামলা করি আমি।” শ্রীরামপুর আদালতের এসিজেএম সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে চন্দননগর পুলিশের এসিপি ২ কে অভিযোগের সত্যতা অনুসন্ধান করতে বলেন। এসিপি ২ বিষয়টি খতিয়ে দেখে অভিযোগ সত্যি বলে রিপোর্ট দেন।

এরপর অভিযুক্ত আইনজীবী উজ্জ্বল চক্রবর্তীকে আদালতে হাজিরা দিতে সমন পাঠানো হয়। আইনজীবী হাজিরা দেননি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়। শুক্রবার চন্দননগর পালপাড়া থেকে আইনজীবীকে গ্রেফতার করে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। আদালত তাকে চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আইনজীবী অভিজিৎ লায়েক বলেন, উজ্জ্বল চক্রবর্তীর হেলনে চন্দননগরে দীর্ঘদিন ধরে একটা চক্র চলছে। উনি ওনার কয়েকজন বান্ধবীকে দিয়ে নিরীহ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসান। চন্দননগর এবং পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষ এই চক্রের শিকার। আমার কাছে যা তথ্য আছে এখনো পর্যন্ত ৪ লাখ টাকার উপর তোলা হয়েছে। জানা নেই এমন কত টাকা তুলেছেন সেটা জানা নেই। এক ভুক্তভোগীর হয়ে চন্দননগর আদালতে মামলা করতে এলে আমাকে হেনস্তাও মারধর করে ওই আইনজীবী। আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে হুমকি দেওয়া হয়। এরপর আমি শ্রীরামপুর আদালতের দ্বারস্থ হই।আইন অনুযায়ী বিচার হোক এটাই চাই।

আরও পড়ুন- নিজের মনের মত ‘ঠিকানা’ খুঁজছেন? রইল সেই ঠিকানার খোঁজ, মার্লিন গ্রুপের ‘সেরেনিয়া’

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...