Tuesday, June 23, 2026

২১’শে জুলাইয়ের প্রচারে নয়া থিম সং তৃণমূলের!

Date:

Share post:

২০২১ সালের বিধানসভা নির্বাচনের (Assembly election) প্রাক্কালে বাংলা জুড়ে একটাই স্লোগান ৮ থেকে ৮০ প্রত্যেককে উদ্দীপিত করেছিল। ছোট থেকে বড় প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের জয়গান গেয়ে এক বাক্যে উচ্চারণ করেছিলেন ‘খেলা হবে’ (Khela Hobe) স্লোগান । দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) লেখা কবিতা ও গানের ব্যাপক প্রভাব পড়েছিল তৃণমূল কর্মী সমর্থকদের মনে। সেই গান বিভিন্ন ভাষায় অন্য রাজ্যে ব্যবহার করা হয়েছে। তার দু’বছর পর পঞ্চায়েত নির্বাচনেও ঘাসফুলের বিপুল সাফল্যে অনুপ্রাণিত সবুজ কর্মীরা। সামনেই ২১’শে জুলাই। এবছর দিনটিকে শ্রদ্ধা দিবস হিসেবে পালন করার কথা আগেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই দিনের কথা মাথায় রেখে আরও এক থিম সং নিয়ে এলল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)।

খুঁটিপূজা হয়েছে শুক্রবার, মঞ্চ তৈরির কাজও দ্রুততার সঙ্গে শেষ করতে চান কর্মীরা। পঞ্চায়েতে এত বড় সাফল্যের পর এ বছর ২১ জুলাই রেকর্ড জমায়েতের আশা করছে রাজ্যের শাসক দল। তাই নানাভাবে এই কর্মসূচিকে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)।এবার পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের তরফে একুশে জুলাই শহিদদের স্মরণ করে একটি গান রিলিজ করা হয়েছে। গানটি রিলিজ করেন বিধায়ক তাপস রায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ একাধিক নেতা। তবে এবার দেবাংশু নন গান লিখেছেন সাহেব সাহা। বাংলার মানুষের কাছে এই গান কতটা জনপ্রিয়তা অর্জন করে এখন সেটাই দেখার অপেক্ষা।

 

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...