Tuesday, June 23, 2026

বো.মা ফেটে মুর্শিদাবাদে জখ.ম দুই শিশু!

Date:

Share post:

শনিবার সকালে মুর্শিদাবাদের সালারে (Salar, Murshidabad) বল ভেবে বোমা নিয়ে খেলা করতে গিয়ে গুরুতর জখম দুই শিশু (Two children seriously injured)। দুজনকেই স্থানীয় সালার গ্রামীণ হাসপাতালে (Salar Hospital) ভর্তি করা হয়েছে। কে বা কারা বোমা মজুত করে রেখেছিল, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে খবর, সকেট বোমা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। শনিবার সকালে সালার থানার কাগ্রাম অঞ্চলের বাবলা গ্রামের বাসিন্দা সাহিল শেখ এবং সাকিব শেখ নামের দুই শিশু একটি কৌটো নিয়ে খেলছিল। আচমকা কৌটা ফেটে বিস্ফোরণ হয়।মুর্শিদাবাদের সালারের কাগ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূমের মাড়গ্রাম থেকে ৯০টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। আহত দুই শিশুর পরিবারের অভিযোগ কয়েক দিন আগেও সালারে বিস্ফোরক বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। তদন্তে সালার থানার পুলিশ (Salar Police)।

 

 

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...