Monday, April 6, 2026

গ্রে.ফতার লেকটাউন খু.নের মাস্টার.মাইন্ড আকাশ মল্লিক! 

Date:

Share post:

লেকটাউনে (Lake Town) দমকল কর্মীকে খুনের ঘটনায় এবার পুলিশের হাতে গ্রেফতার মাস্টারমাইন্ড আকাশ মল্লিক (Akash Mallick)। বৃহস্পতিবার লেকটাউনের গ্রিন পার্কে দমকলকর্মী খুনের (Lake Town Murder Case) ঘটনার দুই মূল অভিযুক্তকে ১২ ঘণ্টার মধ্যেই অ্যারেস্ট করেছিল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদেই আকাশের খোঁজ মিলেছে। খুনের ঘটনায় দুই শুটারকে আকাশ মল্লিক (Akash Mallick) নিজেই নির্দেশ দিতেন বলে জানা যায়। সোদপুরের ঘোলা (Ghola,Sodpur) এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

লেকটাউন গ্রীন পার্ক সারদা পল্লীতে নিজের বাড়ির কাছেই খুন হন স্নেহাশিস রায় (Snehasish Roy) নামে এক দমকল কর্মীI মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে ফেরার পর, ঠিক বাড়ির সামনেই স্নেহাশিসকে লক্ষ্য করে গুলি করেন দুষ্কৃতীরা। ব্যক্তিগত শত্রুতার কারণেই খুন বলে ধৃতরা স্বীকার করেছেন।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...