Monday, April 6, 2026

‘মাহি ভাইয়ের পরামর্শ আমায় সাহায্য করেছে’, ভারতীয় দলে সুযোগ পেয়ে বললেন রিঙ্কু

Date:

Share post:

অবশেষে ভারতীয় দলের দরজা খুলেছে। আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। ২০২৩ আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন রিঙ্কু। ব‍্যাট হাতে ঝড় তোলেন তিনি। আর সেই সুবাদে টিম ইন্ডিয়া সুযোগ। আর সুযোগ আসার এক দারুণ কথা জানালেন কেকেআর ব‍্যাটার। এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে রিঙ্কু জানান, ধোনির পরামর্শ তাকে একজন ক্রিকেটার হিসেবে আরও উন্নতি করিয়েছে।

এই নিয়ে রিঙ্কু বলেন,” মাহি ভাইয়ের সঙ্গে আলাপচারিতাটা খুব কাজে লেগেছে। আমার মত উনিও একই অর্ডারে ব্যাটিং করতে নেমেছেন, কখনও ৫ কখনও ৬-এ। এবং কেরিয়ারের অধিকাংশ সময় ধরেই উনি এটি করেছেন। ফলে উনি এই পজিশন নিয়ে অনেকটাই জানেন। আমি খুব সরলভাবে ওনাকে জিজ্ঞেস করি কিভাবে আমার খেলাটিকে উন্নত করা যায়, আর ওনার পরামর্শও খুব সরল ছিল। উনি বলেন, খুব ভালো ব‍্যাটিং হচ্ছে তোমার। যেটা তুমি করছো, সেটাই করে যাও।”

এদিকে ভারতীয় দলের দরজা খুলে যাওয়ায়, নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন রিঙ্কু। যেই ছবিতে দেখা যাচ্ছে, রিঙ্কুর সঙ্গে রিঙ্কুকেই হাত মেলাতে। ছবির ডান দিকে কেকেআরের জার্সি পরা রিঙ্কু হাত মেলাচ্ছেন ছবির বাঁ দিকে ভারতীয় জার্সি পরে থাকা রিঙ্কুর সঙ্গে। আর উপরে ক্যাপশনে তিনি লিখেছেন, “অবশেষে।”

আরও পড়ুন:ফিরে পেলেন জার্সি ১০, ইন্টার মায়ামিতে আত্মপ্রকাশ মেসির

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...