Saturday, April 4, 2026

মহাজোটের মেগা বৈঠকে যোগ দিতে সোমে বেঙ্গালুরু পাড়ি মমতা-অভিষেকের

Date:

Share post:

রাত পোহালেই সোমবার বেঙ্গালুরুতে (Bengaluru) বিরোধী শিবিরের বৈঠক। দুদিনের মেগা বৈঠকে যোগ দিতে সোমবারই সেরাজ্যে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাটনার (Patna) প্রথম বৈঠকের পর এই বৈঠকে জোটের পথ আরও একধাপ এগোতে পারে বলে সূত্রের খবর। তবে বিরোধী শিবিরের নেতা নেত্রীরা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক রয়েছে এবং বিরোধী দলগুলির মধ্যে খুব ভালো সমন্বয় রয়েছে। সোমবারের বৈঠকে ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্রের খবর। আর ১৮ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী জোটের মেগা বৈঠক। পাটনার পর জোটের সিদ্ধান্ত মতো দ্বিতীয় বৈঠক হতে চলেছে বেঙ্গালুরুতে।

বিরোধী শিবির সূত্র মারফৎ জানা গিয়েছে, বৈঠকের অ্যাজেন্ডা (Agenda) তৈরি করা হয়ে গিয়েছে। কংগ্রেস, তৃণমূলের তরফে বৈঠকের অ্যাজেন্ডার খসড়া প্রস্তুত করা হয়েছে। তবে এই বৈঠকে উপস্থিত থাকবেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। রবিবার তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek Obrien) জানান, বৈঠকের অ্যাজেন্ডা কী হবে, সেটা বড় কথা নয়। মূল বিষয় হল, আমরা একসঙ্গে, নিঃস্বার্থভাবে ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এদিকে কংগ্রেস বিরোধিতা করায় আপের তরফে জানানো হয়েছে, বৈঠকে তারাও যোগ দেবে। ফলে স্বাভাবিকভাবেই ফুরফুরে বিরোধী শিবির। সোমবার সন্ধে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত হবে প্রথম দফার বৈঠক। দ্বিতীয় দফার বৈঠক হবে পরদিন অর্থাৎ মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। এদিকে সোমবারের বৈঠকের অ্যাজেন্ডায় স্বাক্ষর করেছেন অন্যান্য দলের নেতারাও। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্ব, কেন্দ্রীয় মন্ত্রীত্ব সহ তাঁর দীর্ঘ সংসদীয় রাজনীতির অভিজ্ঞাতকে কাজে লাগিয়ে পরবর্তী সিঁড়িগুলি ধাপে ধাপে এগোতে চায় বিরোধী নেতারা।

সূত্রের খবর, অন্যান্য বিরোধী দলের নেতারা ইতিমধ্যেই মমতাকে অনুরোধ করেছেন, যাঁতে বিরোধী ঐক্যকে এগিয়ে নিয়ে যেতে তিনি সাহায্য করেন। পাটনার বৈঠকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আপ এবং কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব মিটেছিল সেভাবেই পরবর্তী ধাপগুলিতেও মমতার সহযোগিতা চান অন্যান্য বিরোধী নেতারা। দ্বিতীয় দফার বৈঠকে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়ে। এছাড়াও প্রচার, আসন, রণকৌশল, যৌথসভা সহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। তারজন্য বৃহত্তর বিরোধী ঐক্যের তরফে আরেকটি ছোটো গোষ্ঠী তৈরি করা হবে। সেখানেই পরবর্তী কৌশল রচনা করা হবে এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। সূত্রের খবর, বৈঠকের আগেই অন্যান্য বিরোধী দলগুলিকে অ্যাজেন্ডার খসড়া পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- গরিবের ১০০ দিনের কাজের টাকা আটকে ফরাসি রাষ্ট্রপ্রধানকে ৫ কোটি উপহার মোদির!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...