Wednesday, April 8, 2026

ফের অ.গ্নিগর্ভ মণিপুর! বাড়িতে ঢুকে মানসিক ভারসাম্যহীন মহিলাকে এলোপাথাড়ি গু.লি

Date:

Share post:

ফের অশান্ত মণিপুর। এবার উত্তেজনা ছড়িয়ে পড়ল মণিপুরের (Manipur) রাজধানী ইম্ফলের (Imphal) সাওমবাং এলাকায়। শনিবার সোজা বাড়িতে ঢুকে এক মহিলাকে গুলি করে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, খুনের পর কুপিয়ে মহিলার মুখ ক্ষত-বিক্ষত করে দেওয়া হয়। সেনা সূত্রে খবর, দুষ্কৃতীরা পূর্ব ইম্ফলের সাওমবাং এলাকায় বছর পঞ্চাশের এক মানসিক ভারসাম্যহীন মহিলার বাড়িতে হামলা করে। মহিলার মুখেও গুলি চালানো হয়। এরপর ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। অভিযোগ, মণিপুরের হিংসা-অশান্তি সামলাতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Govt)।

এদিকে এদিন বিষয়টি সামনে আসতেই এলাকা ঘিরে ফেলে মণিপুর পুলিশ (Manipur Police)। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে। ওই মহিলার বাড়ির আশেপাশের বাসিন্দাদের বয়ান রেকর্ড করার কাজও শুরু করেছে পুলিশ। তবে ওই মহিলা মারিং নাগা সম্প্রদায়ের ছিলেন। মানসিক সমস্যা নিয়ে ভুগছিলেন বেশ কয়েকদিন ধরেই। তবে কেন ওই মহিলাকে আচমকা বাড়িতে ঢুকে নির্মমভাবে হত্যা করা হল তা এখনও স্পষ্ট নয়। প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে হিংসায় উত্তপ্ত মণিপুর। তফশিলি জনজাতির মর্যাদা নিয়ে কুকি ও মেতেই জনজাতির মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। হিংসায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে সেনা, অসম রাইফেলসের বাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু তবু এখনো সমস্যা মেটেনি।

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...