Saturday, June 20, 2026

রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন পদে বীরবাহা

Date:

Share post:

দিন কয়েক আগেই পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) ঝাড়গ্রাম (Jhargram) জেলা পরিষদের ১৬ নম্বর আসনে জয়ী হয়েছেন তিনি। জেলা পরিষদের পরবর্তী সভাধিপতি পদে তিনি শীঘ্রই বসতে পারেন বলে দলের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে। আর তাঁর মধ্যেই এল সুখবর। এবার রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission of Women) ভাইস চেয়ারপার্সন (Vice Chairperson) হিসাবে দায়িত্ব দেওয়া হল বীরবাহা সরেন টুডুকে (Birbaha Soren Tudu)। বীরবাহা জানিয়েছেন এখনও পর্যন্ত নতুন পদে দায়িত্ব নেওয়ার বিষয়ে তাঁর কিছুই জানা নেই। তবে তিনি এই বিষয়ে খবর নেবেন বলেও সাফ জানিয়েছেন।

ঝাড়গ্রাম জেলা তৃণমূলের চেয়ারপার্সন বিরবাহা সরেন টুডু ২০১৯ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন। সেবার মাত্র দশ হাজার ভোটে তিনি হেরে যান। তবে চলতি পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল, তিনিই ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি হতে চলেছেন। তার মাঝে তাঁর নতুন পদপ্রাপ্তিতে জল্পনা শুরু হয়েছে।

 

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...