Saturday, March 14, 2026

আয়ারল্যান্ড সিরিজে বিরাট-রোহিতদের পাশাপাশি বিশ্রাম দেওয়া হবে দ্রাবিড়কেও : সূত্র

Date:

Share post:

আসন্ন আয়ারল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে। সূত্রের খবর, আয়ারল্যান্ড সফরে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে কোচ রাহুল দ্রাবিড়কেও বিশ্রাম দেওয়া হবে। শুধু তাই নয়, দ্রাবিড়ের সহকারীদেরও আয়ারল্যান্ড সফরে না পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। এক্ষেত্রে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভি ভি এস লক্ষ্মণ। জানা যাচ্ছে, এশিয়া কাপ শুরু হওয়ার আগে ভারতীয় কোচিং বিভাগ যাতে সম্পূর্ণ ভাবে প্রস্তুত থাকে সেই কারণেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট।

আগামী ১৮,২০ এবং ২৩ আগাস্ট আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। এখনও পর্যন্ত আয়ারল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচিত না হলেও শোনা যাচ্ছে যে হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব দেবেন টিম ইন্ডিয়ার। আর এই সিরিজে বিশ্রাম দেওয়া হবে সিনিয়রদের। আর বিশ্রাম দেওয়া হবে দ্রাবিড়দের।

প্রসঙ্গত এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। এশিয়া কাপ শুরু হতে চলেছে ৩১ আগস্ট থেকে। আর এশিয়া কাপের পর রয়েছে অজিদের বিরুদ্ধে সিরিজ। আর এরপর রয়েছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে সেই হাইভোল্টেজ টুর্নামেন্টের আসর বসতে চলেছে। আর সেই সব প্রতিযোগিতার আগে যাতে দল ঝড়ঝড়ে থাকে তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ভারতের সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি কোচিং ডির্পামেন্টকেও বিশ্রাম দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:এশিয়ান গেমসে ভারতকে খেলতে দেওয়ার অনুরোধ নিয়ে প্রধানমন্ত্রী-ক্রীড়ামন্ত্রীকে চিঠি স্টিমাচের

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...