Friday, June 26, 2026

লাটাগুড়িতে বেসরকারি রিসোর্টে ঢুকল দলছুট দাতাল! উল্টে দিল পর্যটকের গাড়ি

Date:

Share post:

বেসরকারি রিসোর্টে ঢুকে পড়ল দলছুট দাতাল!দাতালের তাণ্ডবে লণ্ডভণ্ড ডুয়ার্সের লাটাগুড়ির একটি রিসোর্ট। রিসোর্টের বেশ কিছু গাছ নষ্ট করেছে হাতিটি। তবে এবার আর কাউকে হামলা নয়, রিসোর্টে দাঁড় করানো একটি গাড়িকে পুরোপুরি উল্টে দেয় হাতিটি। রবিবার রাতের এই ঘটনায় আতঙ্কিত পর্যটকরা।

আরও পড়ুন:নির্বাচিত সরকার ফেলে দেওয়া গণতন্ত্রবিরোধী! বঙ্গ বিজেপির ১৮০° উল্টো পথে দিলীপ

এর আগেও লোকালয়ে হাতি ঢুকে তছনছ করে যাওয়ার খবর পাওয়া গেছে। কখনও খাবার খেয়ে যাওয়া, কখনও গাছ নষ্ট করা বা কাউকে তাড়া তারার কীটনাশক নতুন নয়। কিন্তু এই প্রথমবার দাড়িয়ে থাকা কোনও গাড়িকে উল্টে দিল হাতি।বেসরকারি রিসোর্টে এধরণের ঘটনায় আতঙ্ক বেড়েছে পর্যটকদের।
এই সময়টায় কাঁঠাল খেতে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে হাতির দল।পাকা কাঁঠালের গন্ধে লোকালয়ে এসে কাঁঠাল খেয়ে ফের আবার জঙ্গলে চলে যায়।এবারও ঠিক তেমন ঘটনাও ঘটেছে। তবে রাতের বেলা গাড়ি রিসোর্টের ভেতরে দাঁড় করানো থাকায় সেটির দিকে ধেয়ে যায় দাতালটি। এই ঘটনা এর আগে খুব একটা দেখা যায়নি।

রবিবার রাতে একটি বেসরকারি রিসোর্টে ঢোকে হাতিটি। প্রথমে বেশ কিছু গাছ নষ্ট করে। পরে কাঁঠাল গাছে থাকা একের পর এক কাঁঠাল সাবার করে। তারপরই হঠাৎ রিসর্টে থাকা গাড়িটির দিকে তেড়ে যায় এবং গাড়িটিকে শুড় দিয়ে ধাক্কা মেরে উলটে দেয়। এর আগে এমন ঘটনা চাক্ষুষ করেননি লাটাগুড়ির বাসিন্দারাও বলে জানান রিসোর্টের মালিক তথা লাটাগুড়ি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব জানান। তিনি জানান, রবিবার রাতে ওই রিসোর্ট থেকে তাণ্ডব চালানোর পর আশেপাশের বিভিন্ন বাড়িতে হানা দেয় হাতিটি। ওই বাড়ি গুলি থেকে কাঁঠাল খেয়ে ফের জঙ্গলে চলে যায় হাতিটি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...