Friday, June 26, 2026

বেপ.রোয়া বাসের দাপা.দাপি রুখতে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের, জারি নির্দেশিকা!

Date:

Share post:

শহরে বেপরোয়া বাসের দাপাদাপি রুখতে এবার কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের (Kolkata Police)। এখন থেকে দুর্ঘটনার গতিপ্রকৃতি দেখে যে কোনও গাড়ি চালকের লাইসেন্স বাতিলের (License Cancel) সুপারিশ করতে পারবেন থানার তদন্তকারী সাব ইন্সপেক্টররা (Sub Inspector)। সম্প্রতি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (Traffic) রূপেশ কুমার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন। আর এমন খবর সামনে আসতেই প্রতিবাদে সোচ্চার একাধিক গণপরিবহণ সংগঠন। ইতিমধ্যে কলকাতার সব থানার ওসিকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। তবে নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, পরিবহণ দফতরের রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার (RTO) বা অ্যাডিশনাল রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার (ARTO)-এর কাছে নিয়ম মেনে এই সুপারিশ পাঠাতে হবে।

এতদিন যেকোনও দুর্ঘটনায় রক্তপাতের ঘটনা ঘটলে তবেই কলকাতা পুলিশ লাইসেন্স সাসপেন্ড করতে পারত। এক্ষেত্রে গাড়ির চালকের লাইসেন্স ৬ মাস থেকে এক বছর পর্যন্ত সাসপেন্ডেড থাকত। পরে আবার চালক আবেদন করলে সেই লাইসেন্স ফেরত পেতেন চালকরা। কিন্তু নতুন নিয়ম জারি হলে বড়সড় বিপদ হতে পারে বলেই মত গণপরিবহণ সংগঠনের নেতাদের। তবে বর্তমানে শহরের রাস্তায় পা রাখা দায়। গাড়িতে গাড়িতে ছয়লাপ তিলোত্তমা। আর বেসরকারি বাস, ট্যাক্সি থেকে শুরু করে যেকোনও ব্যক্তিগত গাড়ির দাপাদাপিতে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। আর তা কড়া হাতে দমন করতেই এবার বড় পদক্ষেপ কলকাতা পুলিশের। কলকাতা পুলিশের একটি সূত্র মারফৎ খবর, শহরে বাইক-সহ বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে আনতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে।

আর পুলিশের এমন সিদ্ধান্তে কার্যত মাথায় হাত পরিবহণ সংগঠনগুলির। তাঁদের অভিযোগ, যেকোনও ছোটখাটো পথ দুর্ঘটনার ক্ষেত্রে নির্বিচারে লাইসেন্স সাসপেন্ড করা হলে বেসরকারি পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। যার ফল আগামী দিনে ভোগ করতে হতে পারে গণপরিবহণের ওপর নির্ভরশীল সাধারণ মানুষকে। তাই এই নতুন নিয়ম কার্যকর করার আগে পুলিশ প্রশাসনের বিষয়টি আবারও ভেবে দেখা উচিত বলে দাবি করেছে পরিবহণ সংগঠনগুলি।

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...