Wednesday, April 1, 2026

আজ বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে থাকছেন না শারদ পাওয়ার, কাল থাকার সম্ভাবনা

Date:

Share post:

কর্ণাটক পথ দেখিয়েছে। কর্ণাটক থেকেই হোক বিজেপির শেষের শুরু। চব্বিশের হাইভোল্টেজ লোকসভা ভোটের আগে আজ, সোমবার তাই কর্ণাটকের বেঙ্গালুরুতে বসতে চলেছে দেশের অবিজেপি ও মোদি বিরোধী দলগুলির মেগা বৈঠক। গত, ২৪ জুন বিহারের পাটনায় এই বৈঠকের মহড়া হয়ে গিয়েছে। ঠিক তার ২৪দিনের মধ্যে চব্বিশের লোকসভা ভোটে একের বিরুদ্ধে একের ফর্মুলাকে সামনে রেখে ঐক্যমতে আসার চেষ্টা করবে কংগ্রেস, তৃণমূল, আপ, আরজেডি সহ বিরোধী দলগুলি।

যদিও বেঙ্গালুরুতে আজকের এই বৈঠকে থাকতে পারছেন না বিরোধী জোটের অন্যতম অভিভাবক হিসেবে পরিচিত বর্ষীয়ান নেতা শারদ পাওয়ার। এনসিপির তরফে এমনটাই জানানো হয়েছে। যদিও মঙ্গলবার এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা আছে।

প্রসঙ্গত, সম্প্রতি মহারাষ্ট্রে ”অপারেশন লোটাস”-এ একটু কোণঠাসা শারদ পাওয়ার গোষ্ঠী। ভাইপো অজিত পাওয়ারের বিদ্রোহে এখন দলের রাশ নিজের হাতে রাখাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মারাঠা স্ট্রংম্যানের কাছে। কিন্তু তিনি নতুন কী রাজনৈতিক চমক দেন ও এই বিরোধী মহাশিবিরকে একজোট করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তাঁর ভূমিকা ভবিষ্যতে কী থাকে, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:সোমের সকাল থেকেই কখনও মেঘ কখনও বৃষ্টি, পিছু ছাড়ছে না গরম

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...