Sunday, April 5, 2026

সিগন্যাল বিভ্রাট! বর্ধমান স্টেশনে ব্যাহত ট্রেন পরিষেবা

Date:

Share post:

ফের সিগন্যাল পয়েন্টে যান্ত্রিক গোলযোগ !এর জেরে বর্ধমানে রাতে থমকে যায় ট্রেন পরিষেবা। স্বভাবতই লোকাল সহ মেল এবং দুরপাল্লার একাধিক এক্সপ্রেস ট্রেন বিভিন্ন জায়গায় আটকে পড়ে। গুরুত্বপূর্ণ এই স্টেশনটিতে যান্ত্রিক গোলযোগের জেরে রেল পরিষেবা ব্যহত হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আরও পড়ুনঃঅফিস টাইমে বৈদ্যবাটীতে ট্রেন থেকে পড়ল যাত্রী! বিক্ষো.ভে ব্যাহ.ত পরিষেবা

এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “রাত সাড়ে আটটা থেকে পয়েন্টে সমস্যা হওয়ায় ট্রেন চলাচলের ক্ষেত্রে বিপত্তি ঘটে।।”সিগন্যাল না পেয়ে বিভিন্ন স্টেশনে মেল এবং এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনও আটকে পড়ে। বর্ধমান, হাওড়া মেইন ও কর্ড শাখার পাশাপাশি রামপুরহাট ও আসানসোল শাখায় ট্রেন চলাচলে প্রভাব পড়ে। বর্ধমান স্টেশনে স্টপেজ না থাকলেও দাঁড়িয়ে পড়ে আপ হাওড়-গাজিপুর এক্সপ্রেস। এছাড়া আপ কাঞ্চনকন্যা, হাওড়া-জামালপুর এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন দেরিতে চলে।

এই ঘটনায় ব্যাপক ক্ষোভপ্রকাশ করেন ট্রেনযাত্রীরা। এক যাত্রী জানান, সব ট্রেনই অনেক দেরিতে চলছে। সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। অপর যাত্রী বলেন, “গাজিপুর এক্সপ্রেসের বর্ধমানে স্টপেজ নেই। তবুও বহুক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে আছে।”

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...