Sunday, April 5, 2026

নিজের অ্যাকাডেমির শিক্ষার্থী উইম্বলডন চ‍্যাম্পিয়ন, আবেগে ভাসলে নাদাল

Date:

Share post:

উইম্বলডনে নতুন রাজা। রবিবার রাতে উইম্বলডন ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ। ২০ বছরের এই তরুণ তুর্কি দেখিয়েছেন তার হার না মানা মানসিকতা। রবিবার ৪ ঘণ্টা ৪২ মিনিট লড়াই তা যেন প্রমাণ করেছে। ফাইনালে আলকারাজ হারান ২৩ টি গ্র্যান্ডস্ল্যামের মালিক জোকারকে। আর নিজের গুরুকুলের শিক্ষার্থীর এই জয়ে উচ্ছ্বসিত আরেক কিংবদন্তি রাফায়েল নাদাল। টুইটার শুভেচ্ছা বার্তা পাঠালেন তিনি।

আলকারাজের জয়ের পর নাদাল নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন,”অভিনন্দন কার্লোস আলকারাজ। আজ আমাদের দারুণ আনন্দ দিয়েছো। স্পেনের টেনিসের পথপ্রদর্শক মানোলো সান্তানা আজ যেখানেই থাকুন না কেন, আমি নিশ্চিত তিনিও তোমাকেই সমর্থন করেছেন। তোমাকে অনেক ভালোবাসা পাঠালাম। মুহূর্তটা উপভোগ করো, চ্যাম্পিয়ন।”

কৈশোরে আলকারাজ ভর্তি হয়েছিলেন নাদালের অ্যাকাডেমিতে। সেখানেই পেয়েছিলেন পেশাদার টেনিসের পাঠ। আর রবিবার নাদাল দেখলেন নিজের গুরুকুলের শিক্ষার্থী এখন উইম্বলডন চ্যাম্পিয়ন। আর তাই উত্তরসূরিকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি তিনি।

এদিকে প্রথমবার উইম্বলডন চ‍্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত আলকারাজ। ম‍্যাচ শেষে নিজের কোচ এবং পরিবারকে ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে জোকোভিচকে শুভেচ্ছা জানান আলকারাজ। ম‍্যাচ শেষে কোলে উইম্বলডনের ট্রফিটি নিয়ে আলকারাজ বলেন, “আমি জোকোভিচের খেলা দেখেই খেলা শুরু করেছিলাম। ওর খেলা আমাকে অনুপ্রেরণা দেয়। আমার জন্মের আগে থেকে জোকোভিচ প্রতিযোগিতা জিততে শুরু করে দিয়েছিল।”

আরও পড়ুন:আলকারাজের কাছে উইম্বলডনের ফাইনালে হার, ম‍্যাচ হেরে কী বললেন জোকার?

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...