Saturday, April 4, 2026

এবার রাজনৈতিক দলগুলিকে AIR ও দূরদর্শনে প্রচারের জন্য ডিজিটাল টাইম ভাউচার ইস্যু করবে কমিশন

Date:

Share post:

নয়া সিদ্ধান্ত। এবার থেকে নির্বাচনের সময় দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওতে প্রচারের জন্য জাতীয় ও রাজনৈতিক দলগুলিকে ডিজিটাল টাইম ভাউচার ইস্যু করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানায় কমিশন। অর্থাৎ নির্বাচনের সময় অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনে রাজনৈতিক দলগুলির জন্য সময় বরাদ্দ এখন অনলাইন হবে। ভারতের নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলির দ্বারা সরকারি মালিকানাধীন ইলেকট্রনিক মিডিয়া ব্যবহারের জন্য যে আইনটি ছিল সেটি সংশোধন করার পরেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অনেকটাই সুবিধা পাবে রাজনৈতিক দলগুলি। কমিশনের এই সিদ্ধান্তের ফলে এবার থেকে নির্বাচনের সময় ভাউচার সংগ্রহের জন্য তাদের প্রতিনিধিদের ECI/CEO অফিসে পাঠাতে হবে না। অনলাইনেই মিলবে ভাউচার।

আরও পড়ুন- ভোপালে সোনিয়া-রাহুলের বিমানের জরুরি অবতরণ, কারণ কী

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...