Wednesday, June 24, 2026

ইলিয়ানার হবু সন্তানের বাবা কে? ধোঁ.য়াশা কাটিয়ে প্রেমিককে সামনে আনলেন নায়িকা!

Date:

Share post:

অবিবাহিত সন্তান সম্ভবা বলিউড অভিনেত্রীকে (Bollywood actress) ঘিরে জল্পনার শেষ ছিল না। ইলিয়ানা ডিক্রুজের (Ileana D’Cruz )প্রেগন্যান্সির খবর সামনে আসার পর থেকেই একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন নায়িকা। বারবার কটাক্ষ ধেয়ে এলেও মুখ বন্ধ রেখেছেন ইলিয়ানা (Ileana D’Cruz )। তবে সোমবার প্রকাশ্যে আনলেন তাঁর প্রেমিকের ছবি। নেটিজেনরা বলছেন ইলিয়ানার প্রেমিক যেন অবিকল মেসি (Messi)!

বলি নায়িকা ক্যাটরিনার (Katrina Kaif) বিয়ের পরেই তাঁর ভাইয়ের সঙ্গে দেখা গিয়েছিল ইলিয়ানা ডিক্রুজকে (Ileana D’Cruz )। তারপরই অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তাই অনেকেই মনে করেন যে তাহলে হয়তো ক্যাটরিনার ভাই-ই এই সন্তানের বাবা। যদিও এই সবকিছুর প্রেক্ষিতে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। উল্টে গত মাসেই প্রেমিকের সঙ্গে ঝাপসা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ইলিয়ানা লেখেন, “গর্ভবতী হওয়াটা খুব সুন্দর একটা আশীর্বাদ..আমি ভাবিনি যে আমি এমন অভিজ্ঞতা অর্জন করতে পারব । তাই এই যাত্রায় নিজেকে অসম্ভব সৌভাগ্যবতী মনে হচ্ছে। তোমার ভেতরে বেড়ে ওঠা একটা জীবন অনুভব করা কতটা সুন্দর, তা বর্ণনা করাও সম্ভব না। বেশিরভাগ দিনই আমি আমার বাম্পের দিকে তাকিয়ে থাকি আর বলি আমি শীঘ্রই তোমাকে দেখতে পাব।” নিজের লেখার মধ্যে দিয়ে আবেগ অনুভূতিকে স্পষ্টভাবেই তুলে ধরেছিলেন ইলিয়ানা। কিন্তু তাও সন্তানের বাবার পরিচয় খুঁজে পাচ্ছিল না বলিউড তথা নায়িকার অনুরাগীরা।

কিছুদিন আগেই প্রেমিকের অস্পষ্ট ছবি শেয়ার করে হালকা ঝলক দিয়েছিলেন তিনি। লেখেন, “যে-সব দিন আমি ভুলে যাই যে আমার নিজের প্রতি আমার সদয় হওয়া উচিত, সেদিন সুন্দর মানুষটা আমার সহযোগী হয়ে ওঠে। ” আর এবার প্রকাশ্যে নিয়ে এলেন ছবি। এক ডিনার ডেটের ছবি পোস্ট করেন নায়িকা। ছবির ক্যাপশনে লেখেন, ডেট নাইট, সঙ্গে একটি হার্টের ইমোজি। ইলিয়ানা ও তাঁর বয়ফ্রেন্ডের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন অভিনেত্রী প্রেমিককে অনেকটা মেসির মতো দেখতে। কিন্তু কী তার পরিচয় সেটা স্পষ্ট নয়।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...