Sunday, June 28, 2026

বিশ্বকাপে ভারতীয় দলে যশস্বীকে দেখতে চান সৌরভ

Date:

Share post:

অভিষেক টেস্টেই শতরান। ১৭১ রান করে ম‍্যাচের সেরা তিনি। যার কথা বলা হচ্ছে তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন যশস্বী জসওয়াল। ওয়েস্ট-ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই দুরন্ত পারফরম্যান্স করেন যশস্বী। করেন ১৭১ রান। তাঁর এই পারফরম্যান্স মুগ্ধ করেছে সকল ক্রিকেটপ্রেমীকে। যার মধ‍্যে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। যশস্বীর খেলা মনে ধরেছে মহারাজেরও। প্রশংসায় মাতলেন তিনি। এমনকি এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, বিশ্বকাপের দলে যশস্বীকে দেখতে চান তিনি।

এশিয়ান গেমসে ভারতীয় দলে রয়েছেন যশস্বী। যার ফলে বোঝাই যাচ্ছে একদিনের বিশ্বকাপের দলে না ও থাকতে পারেন ভারতের তরুণ তুর্কি। কারণ এশিয়ান গেমসের ফাইনালের দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ রয়েছে ভারতের। তবুও বিশ্বকাপের দলে যশস্বীকে চাইছেন মহারাজ।

এই নিয়ে এক সাক্ষাৎকার সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” যশস্বী অসাধারণ ভঙ্গিতে শুরু করেছে। বিশ্বকাপের দলে ওকে অবশ্যই রাখা উচিত। ডান হাতি ও বাঁ-হাতি ব্যাটারদের জুটি বরাবরই গুরুত্বপূর্ণ। আশা করি, ও দলে নিজের জায়গা পাকা করে ফেলবে।”

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই টেস্ট অভিষেকে শতরান করেন যশস্বী। যা নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি বলেন, “যেকোনও শতরানই তাৎপর্যপূর্ণ। প্রথম ম্যাচে শতরান করার অনুভূতি অন্যরকম। চাই, যশস্বী এই ভাবেই এগিয়ে চলুক।”

আরও পড়ুন:মেসি মায়ামিতে যোগ দেওয়ার পরই বড় মন্তব‍্য রোনাল্ডোর, কী বললেন CR7

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...